এমবাপের বিশ্বাস ফাইনালে গোল করবেন মেসি
ব্যক্তিগতভাবে দুর্দান্ত একটি বিশ্বকাপ কাটালেও দলগত সাফল্যের অভাব কিলিয়ান এমবাপের আনন্দকে ম্লান করে দিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করেও ৬-৪ ব্যবধানে হারতে হয়েছে ফ্রান্সকে। তবে এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন ফরাসি এই ফরোয়ার্ড। তিনটি বিশ্বকাপ মিলিয়ে এমবাপের গোলসংখ্যা এখন ২২, যা তাকে লিওনেল মেসির ২১ গোলের রেকর্ডের ওপরে তুলে দিয়েছে। যদিও আর্জেন্টিনা-স্পেন ফাইনালে মেসির সামনে আবারও সেই ব্যবধান কমানোর সুযোগ রয়েছে। তবে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যক্তিগত রেকর্ডের গুরুত্ব অনেকটাই কমিয়ে দেখান এমবাপে। তার কাছে সবচেয়ে বড় আক্ষেপ, ফাইনালে খেলতে না পারা। মেসিকে নিয়ে ভবিষ্যদ্বাণীও করেছেন ফরাসি তারকা, ‘লিও (মেসি) তো সব সময়ই গোল করে। আমার বিশ্বাস, সেও আগামীকাল অবশ্যই গোল করবে।’ বিশ্বকাপ চলাকালীনও এমবাপে জানিয়েছিলেন, সর্বোচ্চ গোলদাতার লড়াই নিয়ে তিনি খুব বেশি ভাবেন না। কারণ তার বিশ্বাস, মেসি প্রায় প্রতিটি ম্যাচেই গোল করার সামর্থ্য রাখেন। ব্যক্তিগত রেকর্ডে ইতিহাস গড়লেও এমবাপের কণ্ঠে তাই ছিল না কোনো উচ্ছ্বাস। ব
ব্যক্তিগতভাবে দুর্দান্ত একটি বিশ্বকাপ কাটালেও দলগত সাফল্যের অভাব কিলিয়ান এমবাপের আনন্দকে ম্লান করে দিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করেও ৬-৪ ব্যবধানে হারতে হয়েছে ফ্রান্সকে। তবে এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
তিনটি বিশ্বকাপ মিলিয়ে এমবাপের গোলসংখ্যা এখন ২২, যা তাকে লিওনেল মেসির ২১ গোলের রেকর্ডের ওপরে তুলে দিয়েছে। যদিও আর্জেন্টিনা-স্পেন ফাইনালে মেসির সামনে আবারও সেই ব্যবধান কমানোর সুযোগ রয়েছে।
তবে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যক্তিগত রেকর্ডের গুরুত্ব অনেকটাই কমিয়ে দেখান এমবাপে। তার কাছে সবচেয়ে বড় আক্ষেপ, ফাইনালে খেলতে না পারা।
মেসিকে নিয়ে ভবিষ্যদ্বাণীও করেছেন ফরাসি তারকা, ‘লিও (মেসি) তো সব সময়ই গোল করে। আমার বিশ্বাস, সেও আগামীকাল অবশ্যই গোল করবে।’
বিশ্বকাপ চলাকালীনও এমবাপে জানিয়েছিলেন, সর্বোচ্চ গোলদাতার লড়াই নিয়ে তিনি খুব বেশি ভাবেন না। কারণ তার বিশ্বাস, মেসি প্রায় প্রতিটি ম্যাচেই গোল করার সামর্থ্য রাখেন। ব্যক্তিগত রেকর্ডে ইতিহাস গড়লেও এমবাপের কণ্ঠে তাই ছিল না কোনো উচ্ছ্বাস। বরং ছিল ফাইনাল মিস করার আক্ষেপ এবং প্রতিপক্ষের অন্যতম সেরা খেলোয়াড়ের প্রতি অকপট শ্রদ্ধা।
আরআর/আইএন
What's Your Reaction?