এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইরাকের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।  নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমেই গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরুতেই ফরাসি শিবিরে আনন্দের আবহ এনে দেন এমবাপ্পে। মাত্র ১৪তম মিনিটের মাথাতেই পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করন তিনি। চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের তৃতীয় ও বিশ্বকাপে সব মিলিয়ে ১৫তম গোল। এতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পে স্পর্শ করলেন সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদো নাজারিওকে। এমবাপ্পের ওপরে রয়েছেন মাত্র দুজন— মিরোস্লাভ ক্লোসা (১৬) ও লিওনেল মেসি (১৮)। শেষ দিকে আরও কয়েকটি আক্রমণে ইরাকের রক্ষণভাগকে ব্যস্ত রাখে দিদিয়ের দেশমের শিষ্যরা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow