এমবাপ্পের ফেরা নিয়ে রিয়াল কোচের বার্তা
সহসাই মাঠে ফেরা হচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। হাঁটুর পুরোনো ইনজুরির কারণে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ দুটি করে ম্যাচে খেলতে পারেননি ফরাসি এই ফরোয়ার্ড। আজ শনিবার স্প্যানিশ লা লিগায় এলচের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচেও এমবাপ্পেকে পাবে না রিয়াল।
তার দলে না থাকার সময় যেন বেড়েই চলেছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে সিটির বিপক্ষে ম্যাচে দলের সেরা তারকাকে একাদশে পাওয়ার ব্যাপারে আশাবাদী রিয়াল কোচ আলভারো আরবেলোয়া।
আগামী ১৮ মার্চ ম্যান সিটির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে এমবাপ্পের খেলা নিয়ে আলভারো বলেন, ‘প্রতিদিন এমবাপ্পের অবস্থার উন্নতি হচ্ছে। তার সেরে ওঠার প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি, এটি তার উন্নতির ওপর নির্ভর করে। তবে আমি দেখছি, সে খুব ভালো করছে। আগামীকালকে (আজ) ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে আমি আশা করছি, ম্যানচেস্টার যাবে। আমরা আগামীকাল দেখব সে কেমন অনুভব করছে এবং রোববার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’