এমবিবিএস কারিকুলামে যুক্ত হচ্ছে ‘এআই’ প্রযুক্তি

দেশের চিকিৎসকদের বৈশ্বিক মানের করে গড়ে তুলতে ও চিকিৎসাসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বড় পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। এখন থেকে দেশের মেডিকেল শিক্ষায় ইন্টিগ্রেটেড মডুলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষাব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চিকিৎসা জ্ঞান-প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করে একটি আধুনিক, দক্ষতা-ভিত্তিক এবং ভবিষ্যৎমুখী নতুন এমবিবিএস কারিকুলাম চালু করা হবে। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। বাজেট বক্তৃতায় এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ওষুধ শিল্পের ধারাবাহিক বিকাশ, উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে অবস্থান সুদৃঢ় করতে প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা ও সহায়ক নীতিগত সুবিধার কথা বলা হয়েছে। বিশেষ করে দেশে এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট) শিল্পপার্কসহ প্রয়োজনীয় অবকাঠামো, গবেষণা ও নীতিগত সহায়তা অব্যাহত রাখবে সরকার। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলেও যেন সময়মতো প্রয়োজনীয় ওষুধ ও ভ্যাকসিন পৌঁছানো সম্ভব হয়, সেজন্য দেশব্যাপী একটি টেকসই ও আধ

এমবিবিএস কারিকুলামে যুক্ত হচ্ছে ‘এআই’ প্রযুক্তি

দেশের চিকিৎসকদের বৈশ্বিক মানের করে গড়ে তুলতে ও চিকিৎসাসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বড় পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে।

এখন থেকে দেশের মেডিকেল শিক্ষায় ইন্টিগ্রেটেড মডুলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষাব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চিকিৎসা জ্ঞান-প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করে একটি আধুনিক, দক্ষতা-ভিত্তিক এবং ভবিষ্যৎমুখী নতুন এমবিবিএস কারিকুলাম চালু করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

বাজেট বক্তৃতায় এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ওষুধ শিল্পের ধারাবাহিক বিকাশ, উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে অবস্থান সুদৃঢ় করতে প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা ও সহায়ক নীতিগত সুবিধার কথা বলা হয়েছে।

বিশেষ করে দেশে এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট) শিল্পপার্কসহ প্রয়োজনীয় অবকাঠামো, গবেষণা ও নীতিগত সহায়তা অব্যাহত রাখবে সরকার।

এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলেও যেন সময়মতো প্রয়োজনীয় ওষুধ ও ভ্যাকসিন পৌঁছানো সম্ভব হয়, সেজন্য দেশব্যাপী একটি টেকসই ও আধুনিক সাপ্লাই চেইন নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এসইউজে/এএসএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow