নওগাঁয় সীমান্তঘেঁষা নদীতে ভাসছে কিশোরের মরদেহ
নওগাঁর সীমান্তঘেঁষা পুনর্ভবা নদীতে সিফাত (১৪) নামে এক কিশোরের মরদেহ ভাসতে দেখা গেছে। বুধবার (৩ জুন) সকালে মরদেহটি ভাসতে দেখা যায়। ওই কিশোর জেলার সাপাহার উপজেলার কলমুডাঙ্গা এলাকার আব্দুল্লাহর ছেলে। স্থানীয়দের দাবি, মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিল সিফাত। সে মানসিক ভারসাম্যহীন ছিল। বিকেল ও সন্ধ্যায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে কয়েকজন কৃষক ভারত সীমান্ত লাগুয়া পুনর্ভবা নদীর বলদিয়াঘাটের গছিরদহ এলাকায় তার মরদেহ ভেসে থাকতে দেখে। পরে থানায় খবর দেওয়া হয়। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে এরই মধ্যে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয়রা বলছেন সে মানসিক ভারসাম্যহীন ছিল। ঘটনা গভীর পর্যবেক্ষণ ও ময়নাতদন্ত শেষেই সবকিছু খোলাসা করা যাবে। আরমান হোসেন রুমন/এফএ/এমএস
নওগাঁর সীমান্তঘেঁষা পুনর্ভবা নদীতে সিফাত (১৪) নামে এক কিশোরের মরদেহ ভাসতে দেখা গেছে। বুধবার (৩ জুন) সকালে মরদেহটি ভাসতে দেখা যায়।
ওই কিশোর জেলার সাপাহার উপজেলার কলমুডাঙ্গা এলাকার আব্দুল্লাহর ছেলে।
স্থানীয়দের দাবি, মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিল সিফাত। সে মানসিক ভারসাম্যহীন ছিল। বিকেল ও সন্ধ্যায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে কয়েকজন কৃষক ভারত সীমান্ত লাগুয়া পুনর্ভবা নদীর বলদিয়াঘাটের গছিরদহ এলাকায় তার মরদেহ ভেসে থাকতে দেখে। পরে থানায় খবর দেওয়া হয়।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে এরই মধ্যে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয়রা বলছেন সে মানসিক ভারসাম্যহীন ছিল। ঘটনা গভীর পর্যবেক্ষণ ও ময়নাতদন্ত শেষেই সবকিছু খোলাসা করা যাবে।
আরমান হোসেন রুমন/এফএ/এমএস
What's Your Reaction?