এল-ক্লাসিকোর আগে বাবার মৃত্যু, তবুও মাঠে থাকবেন ফ্লিক
স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক ঘণ্টা আগে বার্সেলোনার প্রধান কোচ হান্সি ফ্লিকের বাবা মারা গেছেন। বাবার মৃত্যুর শোকের মধ্যেও রোববার রাতে এল ক্লাসিকো ম্যাচে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্সি ফ্লিক।
রোববার (১০ মে) বিকেলে এক বিবৃতিতে বার্সেলোনা ক্লাব ৬১ বছর বয়সী এই জার্মান কোচের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘হান্সি ফ্লিকের বাবার মৃত্যুতে এফসি বার্সেলোনা এবং পুরো ব্লাউগ্রানা পরিবার গভীর সমবেদনা জানাচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কঠিন সময়ে আমরা তার ও তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।’
প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদও শোকবার্তা প্রকাশ করেছে। ক্লাবটি জানায়, ‘রিয়াল মাদ্রিদ, এর সভাপতি ও পরিচালনা পর্ষদ হান্সি ফ্লিকের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। আমরা তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করছি।’
উল্লেখ্য, আজকের এল ক্লাসিকোতে ড্র করলেই বার্সেলোনা দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত করবে। ২০২৪ সালে জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হয়ে বার্সেলো
স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক ঘণ্টা আগে বার্সেলোনার প্রধান কোচ হান্সি ফ্লিকের বাবা মারা গেছেন। বাবার মৃত্যুর শোকের মধ্যেও রোববার রাতে এল ক্লাসিকো ম্যাচে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্সি ফ্লিক।
রোববার (১০ মে) বিকেলে এক বিবৃতিতে বার্সেলোনা ক্লাব ৬১ বছর বয়সী এই জার্মান কোচের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘হান্সি ফ্লিকের বাবার মৃত্যুতে এফসি বার্সেলোনা এবং পুরো ব্লাউগ্রানা পরিবার গভীর সমবেদনা জানাচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কঠিন সময়ে আমরা তার ও তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।’
প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদও শোকবার্তা প্রকাশ করেছে। ক্লাবটি জানায়, ‘রিয়াল মাদ্রিদ, এর সভাপতি ও পরিচালনা পর্ষদ হান্সি ফ্লিকের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। আমরা তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করছি।’
উল্লেখ্য, আজকের এল ক্লাসিকোতে ড্র করলেই বার্সেলোনা দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত করবে। ২০২৪ সালে জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হয়ে বার্সেলোনার দায়িত্ব নেন হান্সি ফ্লিক।