এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১০ হাজার পানির বোতল দিল ‘রূপালী চাঁদপুর’

চলমান তীব্র দাবদাহে এসএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপালী চাঁদপুর’। শহরের প্রতিটি কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের তৃষ্ণা মেটাতে সংগঠনটির পক্ষ থেকে ‘ক্লিন চাঁদপুর’-কে ১০ হাজার বিশুদ্ধ পানির বোতল উপহার দেওয়া হয়েছে। গত ২০ এপ্রিল বিকেলে পানির বোতলগুলো কিনে ‘ক্লিন চাঁদপুর’-এর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এই মানবিক আয়োজনে উপস্থিত ছিলেন রূপালী চাঁদপুরের সভাপতি কাজী দিলজেব কবির রিপন ও সাধারণ সম্পাদক নূর হোসেন নূরুসহ অন্য সদস্যরা। ‘ক্লিন চাঁদপুর’-এর পক্ষ থেকে পানির বোতল গ্রহণ করেন সংগঠনের সিনিয়র সদস্য পায়েল, জিন্না ও শাখাওয়াত। রূপালী চাঁদপুরের সদস্যরা জানান, ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ তাদের প্রিয় বন্ধু এবং রূপালী চাঁদপুরের সহসভাপতি। তার নেতৃত্বে ‘ক্লিন চাঁদপুর’ শহরের সৌন্দর্য্যবর্ধন ও জনকল্যাণে যে কাজ করে যাচ্ছে, তাতে শরিক হতেই তারা এই ১০ হাজার পানির বোতল উপহার দিয়েছেন। আগামী দিনেও ‘ক্লিন চাঁদপুর’-এর সব ভালো কাজের পাশে রূপালী চাঁদপুর অটুটভাবে থাকবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১০ হাজার পানির বোতল দিল ‘রূপালী চাঁদপুর’

চলমান তীব্র দাবদাহে এসএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপালী চাঁদপুর’। শহরের প্রতিটি কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের তৃষ্ণা মেটাতে সংগঠনটির পক্ষ থেকে ‘ক্লিন চাঁদপুর’-কে ১০ হাজার বিশুদ্ধ পানির বোতল উপহার দেওয়া হয়েছে।

গত ২০ এপ্রিল বিকেলে পানির বোতলগুলো কিনে ‘ক্লিন চাঁদপুর’-এর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এই মানবিক আয়োজনে উপস্থিত ছিলেন রূপালী চাঁদপুরের সভাপতি কাজী দিলজেব কবির রিপন ও সাধারণ সম্পাদক নূর হোসেন নূরুসহ অন্য সদস্যরা। ‘ক্লিন চাঁদপুর’-এর পক্ষ থেকে পানির বোতল গ্রহণ করেন সংগঠনের সিনিয়র সদস্য পায়েল, জিন্না ও শাখাওয়াত।

রূপালী চাঁদপুরের সদস্যরা জানান, ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ তাদের প্রিয় বন্ধু এবং রূপালী চাঁদপুরের সহসভাপতি। তার নেতৃত্বে ‘ক্লিন চাঁদপুর’ শহরের সৌন্দর্য্যবর্ধন ও জনকল্যাণে যে কাজ করে যাচ্ছে, তাতে শরিক হতেই তারা এই ১০ হাজার পানির বোতল উপহার দিয়েছেন। আগামী দিনেও ‘ক্লিন চাঁদপুর’-এর সব ভালো কাজের পাশে রূপালী চাঁদপুর অটুটভাবে থাকবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় চাঁদপুর জেলার কেন্দ্রগুলোতে আসা পরীক্ষার্থীরা তীব্র গরমে অতিষ্ট। এই পরিস্থিতিতে ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের উদ্যোগে কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহের যে কর্মসূচি নেওয়া হয়েছে, তাতে ‘রূপালী চাঁদপুর’-এর এই অবদান এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow