এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিএনপি নেতা মিল্টনের খাবার পানি ও কলম বিতরণ

চট্টগ্রামের সন্দ্বীপে এসএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দের সহযোগিতায় কার্গিল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের মাঝে সুপেয় বিশুদ্ধ পানীয় ও কলম বিতরণ করা হয়। এ সময় পরীক্ষার্থীদের মাঝে স্বস্তি ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী এ উদ্যোগকে সময়োপযোগী ও সহায়ক হিসেবে অভিহিত করে সন্তোষ প্রকাশ করে। মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ছোট এই উদ্যোগ তাদের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমাদের সার্থকতা। তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারে এবং নিরিবিলি পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় যেকোনো সহযোগিতায় আমি পাশে আছি, ইনশাআল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিন রসুল জনি, সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের সংগঠক ও ৪ নং ওয়ার্ড ছা

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিএনপি নেতা মিল্টনের খাবার পানি ও কলম বিতরণ
চট্টগ্রামের সন্দ্বীপে এসএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দের সহযোগিতায় কার্গিল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের মাঝে সুপেয় বিশুদ্ধ পানীয় ও কলম বিতরণ করা হয়। এ সময় পরীক্ষার্থীদের মাঝে স্বস্তি ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী এ উদ্যোগকে সময়োপযোগী ও সহায়ক হিসেবে অভিহিত করে সন্তোষ প্রকাশ করে। মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ছোট এই উদ্যোগ তাদের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমাদের সার্থকতা। তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারে এবং নিরিবিলি পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় যেকোনো সহযোগিতায় আমি পাশে আছি, ইনশাআল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিন রসুল জনি, সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের সংগঠক ও ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরফিন, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কামরুল হাসান, হরিশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোহাগ এবং উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন মাসুম, আরমান, ইমন, সিহাব এবং যুবদল নেতা মোবারক হোসেন রাজু। পরীক্ষার্থীদের সহায়তায় এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow