‘এসডিজি-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

গ্রামীণ হেলথটেক লিমিটেডের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’, দ্য এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এর ‘এসডিজি-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ নির্বাচিত হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যেসব প্রতিষ্ঠানের উদ্যোগ পরিমাপযোগ্য ও দীর্ঘমেয়াদি অবদান রাখে, তাদের এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশের শহর ও গ্রামের মধ্যকার স্বাস্থ্যসেবা বৈষম্য কমাতে ‘সুখী গ্রাম’ উদ্যোগটি চালু করা হয়। এর মাধ্যমে প্রচলিত স্বাস্থ্যসেবা অবকাঠামোয় সীমিত প্রবেশাধিকার থাকা সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। সুখীর প্রতিষ্ঠাকালীন দর্শন ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’-কে ভিত্তি করে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ মানুষ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্যবিষয়ক দিকনির্দেশনা এবং কমিউনিটিভিত্তিক সহায়তা পাচ্ছেন। গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, এই স্বীকৃতি গ্রামীণ বাংলাদেশের প্রতিটি কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং প্রতিটি পরিবারের, যারা সুখী গ্রামের ওপর আস্

‘এসডিজি-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

গ্রামীণ হেলথটেক লিমিটেডের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’, দ্য এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এর ‘এসডিজি-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ নির্বাচিত হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যেসব প্রতিষ্ঠানের উদ্যোগ পরিমাপযোগ্য ও দীর্ঘমেয়াদি অবদান রাখে, তাদের এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

বাংলাদেশের শহর ও গ্রামের মধ্যকার স্বাস্থ্যসেবা বৈষম্য কমাতে ‘সুখী গ্রাম’ উদ্যোগটি চালু করা হয়। এর মাধ্যমে প্রচলিত স্বাস্থ্যসেবা অবকাঠামোয় সীমিত প্রবেশাধিকার থাকা সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। সুখীর প্রতিষ্ঠাকালীন দর্শন ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’-কে ভিত্তি করে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ মানুষ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্যবিষয়ক দিকনির্দেশনা এবং কমিউনিটিভিত্তিক সহায়তা পাচ্ছেন।

গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, এই স্বীকৃতি গ্রামীণ বাংলাদেশের প্রতিটি কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং প্রতিটি পরিবারের, যারা সুখী গ্রামের ওপর আস্থা রেখেছেন। মানুষ যেখানেই বসবাস করুক না কেন, মানসম্মত স্বাস্থ্যসেবাকে একটি অধিকার হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। একটি টেকসই ও কমিউনিটি-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা মডেল কেবল সম্ভবই নয় এটি কার্যকরভাবে মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনছে।

‘সুখী গ্রাম’ কমিউনিটির আস্থা ও সহজলভ্যতাকে কেন্দ্র করে সুখীর বৃহত্তর ডিজিটাল স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের সঙ্গে কাজ করছে। টেলিহেলথ সেবা, রিমোট হেলথ মনিটরিং ডিভাইস, হেলথস্টোর এবং সুখী সেবা কেন্দ্রের (এসএসকে) মতো টাচপয়েন্টের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে মানুষের বসবাসের স্থানের আরও কাছাকাছি পৌঁছে দেওয়া হচ্ছে। গ্রামীণ হেলথটেকের তথ্য অনুযায়ী, ‘সুখী’ বর্তমানে দেশজুড়ে ৫০ লাখেরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow