এস এম জাহাঙ্গীরের রাজনৈতিক সচিব হলেন মনিরুল সোহাগ

দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোদ্ধা মনিরুল ইসলাম সোহাগকে নিজের ‘রাজনৈতিক সচিব’ হিসেবে নিয়োগ দিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।  সম্প্রতি সংসদ সদস্যের কার্যালয় থেকে জারি করা এক নিয়োগপত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিয়োগপত্রে উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয়, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার লক্ষ্যেই এই নিয়োগ প্রদান করা হয়েছে। এ বিষয়ে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মনিরুল ইসলাম সোহাগ দীর্ঘ সময় ধরে আমার রাজনৈতিক ও ব্যক্তিগত চড়াই-উতরাইয়ে ছায়ার মতো পাশে ছিলেন। সুখে-দুঃখে, বিপদে-আপদে তার নিরলস সহযোগিতা ও ত্যাগের কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার সততা, নিষ্ঠা এবং দায়িত্ববোধের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। সেই বিশ্বাস থেকেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছি।’ জানা গেছে, রাজনৈতিক সচিব হিসেবে মনিরুল ইসলাম সোহাগ এখন থেকে নির্বাচনী এলাকার বিভিন্ন কর্মসূচির সমন্বয়ক হিসেবে কাজ করবেন। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং জনসাধারণ

এস এম জাহাঙ্গীরের রাজনৈতিক সচিব হলেন মনিরুল সোহাগ
দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোদ্ধা মনিরুল ইসলাম সোহাগকে নিজের ‘রাজনৈতিক সচিব’ হিসেবে নিয়োগ দিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।  সম্প্রতি সংসদ সদস্যের কার্যালয় থেকে জারি করা এক নিয়োগপত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিয়োগপত্রে উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয়, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার লক্ষ্যেই এই নিয়োগ প্রদান করা হয়েছে। এ বিষয়ে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মনিরুল ইসলাম সোহাগ দীর্ঘ সময় ধরে আমার রাজনৈতিক ও ব্যক্তিগত চড়াই-উতরাইয়ে ছায়ার মতো পাশে ছিলেন। সুখে-দুঃখে, বিপদে-আপদে তার নিরলস সহযোগিতা ও ত্যাগের কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার সততা, নিষ্ঠা এবং দায়িত্ববোধের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। সেই বিশ্বাস থেকেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছি।’ জানা গেছে, রাজনৈতিক সচিব হিসেবে মনিরুল ইসলাম সোহাগ এখন থেকে নির্বাচনী এলাকার বিভিন্ন কর্মসূচির সমন্বয়ক হিসেবে কাজ করবেন। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং জনসাধারণের সমস্যার কথা সংসদ সদস্যের কাছে পৌঁছে দিতে সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এদিকে, মনিরুল ইসলাম সোহাগের এই নিয়োগে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তৃণমূলের কর্মীরা আশা প্রকাশ করছেন, একজন মাঠপর্যায়ের নেতা এই দায়িত্বে আসায় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। সদ্য নিয়োগপ্রাপ্ত রাজনৈতিক সচিবের সর্বাঙ্গীন সফলতা কামনা করে এমপি জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সোহাগ তার অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। তার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এবং সংগঠনের অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow