এ বছরই সব প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিল পাবে: শিক্ষামন্ত্রী

  দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরের মধ্যেই মিড ডে মিল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আমাদের শিশুরা যাতে পুষ্টিহীনতায় না ভোগে, সেজন্য সারা দেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিডে মিল চালু করা হবে। এ বছরের মধ্যেই প্রত্যেক প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মিড ডে মিল পাবে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের যে পরিকল্পনা, সে অনুযায়ী একটি স্কুলও খাবারবিহীন থাকবে না। একটি স্কুলও টেবিল ছাড়া থাকবে না। কোনো শিক্ষার্থী স্কুলড্রেস ছাড়া থাকবে না। তাদের জন্য আমরা সব ধরনের আরামদায়ক শিক্ষার ব্যবস্থা করছি। তিনি বলেন, সামনের দিনে তারা এগিয়ে যাবে। আমরা দেখতে চাই না, তারা ব্যাগভর্তি বই নিয়ে শিশুরা প্রতিষ্ঠানে যাচ্ছে। তারা হাসতে হাসতে খেলতে খেলতে প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি

এ বছরই সব প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিল পাবে: শিক্ষামন্ত্রী

 

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরের মধ্যেই মিড ডে মিল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, আমাদের শিশুরা যাতে পুষ্টিহীনতায় না ভোগে, সেজন্য সারা দেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিডে মিল চালু করা হবে। এ বছরের মধ্যেই প্রত্যেক প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মিড ডে মিল পাবে।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের যে পরিকল্পনা, সে অনুযায়ী একটি স্কুলও খাবারবিহীন থাকবে না। একটি স্কুলও টেবিল ছাড়া থাকবে না। কোনো শিক্ষার্থী স্কুলড্রেস ছাড়া থাকবে না। তাদের জন্য আমরা সব ধরনের আরামদায়ক শিক্ষার ব্যবস্থা করছি।

তিনি বলেন, সামনের দিনে তারা এগিয়ে যাবে। আমরা দেখতে চাই না, তারা ব্যাগভর্তি বই নিয়ে শিশুরা প্রতিষ্ঠানে যাচ্ছে। তারা হাসতে হাসতে খেলতে খেলতে প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

এএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow