ঐতিহ্য আর গ্ল্যামারে তাক লাগালেন তিশা

দেশীয় ফ্যাশনে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বেশ জনপ্রিয়। সেই ধারাতেই নতুন এক স্টাইল স্টেটমেন্ট নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। শাড়ি ও গয়নার নিখুঁত সমন্বয়ে তিনি তুলে ধরেছেন এমন একটি লুক, যা একদিকে যেমন সাবলীল, অন্যদিকে তেমনি দৃষ্টিনন্দন। এই লুকে তিশাকে দেখা গেছে সাদা রঙের একটি তাঁতের শাড়িতে। শাড়ির পাড়ে উজ্জ্বল কমলা ও নেভি ব্লুর গঙ্গা-যমুনা কাজ পুরো সাজে এনে দিয়েছে একধরনের প্রাণবন্ততা। সাদার সরলতার সঙ্গে এই রঙের কনট্রাস্ট তাকে আরও বেশি চোখে পড়ার মতো করে তুলেছে। শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছেন গাঢ় ভায়োলেট রঙের হাই-নেক স্লিভলেস ব্লাউজ, যা লুকটিকে দিয়েছে আধুনিক ছোঁয়া। ক্ল্যাসিক ড্রেপে শাড়ি পরলেও স্টাইলিংয়ে ছিল নিজস্বতা, বিশেষ করে কোমরে থাকা সরু বিছা পুরো আউটফিটে যুক্ত করেছে একধরনের সূক্ষ্ম গ্ল্যামার। তবে এই সাজের মূল আকর্ষণ নিঃসন্দেহে গয়না। দেশের সুপরিচিত ব্র্যান্ড ‘গ্লুড টুগেদার’ এর সিগনেচার লোটাস থিমের গয়নায় সেজেছেন তিশা। তার গলায় থাকা লোটাস ডিজাইনের চোকারটি পুরো লুককে করে তুলেছে রাজকীয়। এর সঙ্গে মিলিয়ে হাতে ছিল রতনচূড় এবং ভিন্নধর্মী ডিজাইনের চুড়ির সমাহার, যা ঐতিহ্যবাহী সাজে এনে

ঐতিহ্য আর গ্ল্যামারে তাক লাগালেন তিশা

দেশীয় ফ্যাশনে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বেশ জনপ্রিয়। সেই ধারাতেই নতুন এক স্টাইল স্টেটমেন্ট নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। শাড়ি ও গয়নার নিখুঁত সমন্বয়ে তিনি তুলে ধরেছেন এমন একটি লুক, যা একদিকে যেমন সাবলীল, অন্যদিকে তেমনি দৃষ্টিনন্দন।

ঐতিহ্য আর গ্ল্যামারে তাক লাগালেন তিশাএই লুকে তিশাকে দেখা গেছে সাদা রঙের একটি তাঁতের শাড়িতে।

ঐতিহ্য আর গ্ল্যামারে তাক লাগালেন তিশাশাড়ির পাড়ে উজ্জ্বল কমলা ও নেভি ব্লুর গঙ্গা-যমুনা কাজ পুরো সাজে এনে দিয়েছে একধরনের প্রাণবন্ততা। সাদার সরলতার সঙ্গে এই রঙের কনট্রাস্ট তাকে আরও বেশি চোখে পড়ার মতো করে তুলেছে।

ঐতিহ্য আর গ্ল্যামারে তাক লাগালেন তিশাশাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছেন গাঢ় ভায়োলেট রঙের হাই-নেক স্লিভলেস ব্লাউজ, যা লুকটিকে দিয়েছে আধুনিক ছোঁয়া।

ঐতিহ্য আর গ্ল্যামারে তাক লাগালেন তিশাক্ল্যাসিক ড্রেপে শাড়ি পরলেও স্টাইলিংয়ে ছিল নিজস্বতা, বিশেষ করে কোমরে থাকা সরু বিছা পুরো আউটফিটে যুক্ত করেছে একধরনের সূক্ষ্ম গ্ল্যামার।

ঐতিহ্য আর গ্ল্যামারে তাক লাগালেন তিশাতবে এই সাজের মূল আকর্ষণ নিঃসন্দেহে গয়না। দেশের সুপরিচিত ব্র্যান্ড ‘গ্লুড টুগেদার’ এর সিগনেচার লোটাস থিমের গয়নায় সেজেছেন তিশা। তার গলায় থাকা লোটাস ডিজাইনের চোকারটি পুরো লুককে করে তুলেছে রাজকীয়। এর সঙ্গে মিলিয়ে হাতে ছিল রতনচূড় এবং ভিন্নধর্মী ডিজাইনের চুড়ির সমাহার, যা ঐতিহ্যবাহী সাজে এনেছে নতুন মাত্রা।

ঐতিহ্য আর গ্ল্যামারে তাক লাগালেন তিশাঅ্যাকসেসরিজের ক্ষেত্রেও ছিল পরিমিত কিন্তু স্মার্ট নির্বাচন। একটি মেটালিক ব্যাগ পুরো সাজের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

ঐতিহ্য আর গ্ল্যামারে তাক লাগালেন তিশাঅন্যদিকে খোলা চুল ও কালো শেডস যোগ করেছে স্বতন্ত্র এক স্টাইল ভাইব, যা এই লুককে আরও আধুনিক ও আত্মবিশ্বাসী করে তুলেছে।

ঐতিহ্য আর গ্ল্যামারে তাক লাগালেন তিশাসব মিলিয়ে তানজিন তিশার এই উপস্থিতি প্রমাণ করে সঠিক স্টাইলিং আর মানানসই গয়না থাকলে একটি সাধারণ শাড়িও হয়ে উঠতে পারে নজরকাড়া ফ্যাশন স্টেটমেন্ট।

ঐতিহ্য আর গ্ল্যামারে তাক লাগালেন তিশাঐতিহ্যের ভেতরেই যে নতুনত্ব খুঁজে পাওয়া যায়, তারই আরেকটি সুন্দর উদাহরণ অভিনেত্রীর এই লুক।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow