ঐতিহ্য থেকে আধুনিকতা, সারা টেন্ডুলকারের ফ্যাশনে ভিন্ন রূপ

ফ্যাশন দুনিয়ায় নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন সারা টেন্ডুলকার। শচীন টেন্ডুলকারের কন্যা হিসেবে পরিচিতির পাশাপাশি নিজের স্টাইল, ফ্যাশন সেন্স ও সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতির মাধ্যমে ইতিমধ্যেই তৈরি করেছেন নিজস্ব একটি পরিচিতি। সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’র ডিজিটাল প্রচ্ছদে তাঁর একাধিক লুক নজর কেড়েছে। ঐতিহ্যবাহী শাড়ি থেকে স্বপ্নিল সাদা গাউন কিংবা নাটকীয় সরিষা-হলুদ কেপ-প্রতিটি সাজেই ছিল আলাদা গল্প। সারার প্রথম লুকেই ছিল চমৎকার ফিউশন। প্রচলিত ব্লাউজের বদলে তিনি বেছে নিয়েছেন আইভরি রঙের স্ট্র্যাপলেস করসেট। সাটিন সিল্ক ও অরগ্যাঞ্জা সিল্কের তৈরি এই করসেটের সুইটহার্ট নেকলাইন এবং ফিটেড সিলুয়েট পুরো সাজে এনেছে আধুনিকতার ছোঁয়া। এর সঙ্গে ছিল হালকা প্যাস্টেল সবুজ রঙের কাতান সিল্কের বেনারসি হ্যান্ডলুম শাড়ি। সূক্ষ্ম ফুলেল নকশা ও নিখুঁত বুননে শাড়িটি এমনিতেই ছিল নজরকাড়া। আইভরি করসেটের মসৃণ, কাঠামোবদ্ধ লুক আর বেনারসির কোমল, ঐতিহ্যবাহী সৌন্দর্য- দুটির বৈপরীত্যই এই স্টাইলিংয়ের মূল আকর্ষণ। শাড়ির সঙ্গে সারার গয়নার নির্বাচনও ছিল বেশ পরিমিত। গলায় ছিল ঝরনার মতো নকশার একটি নজরকাড়া হীরার নেকলেস। সঙ্গে মানানসই ডায়মন্ড

ঐতিহ্য থেকে আধুনিকতা, সারা টেন্ডুলকারের ফ্যাশনে ভিন্ন রূপ

ফ্যাশন দুনিয়ায় নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন সারা টেন্ডুলকার। শচীন টেন্ডুলকারের কন্যা হিসেবে পরিচিতির পাশাপাশি নিজের স্টাইল, ফ্যাশন সেন্স ও সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতির মাধ্যমে ইতিমধ্যেই তৈরি করেছেন নিজস্ব একটি পরিচিতি। সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’র ডিজিটাল প্রচ্ছদে তাঁর একাধিক লুক নজর কেড়েছে। ঐতিহ্যবাহী শাড়ি থেকে স্বপ্নিল সাদা গাউন কিংবা নাটকীয় সরিষা-হলুদ কেপ-প্রতিটি সাজেই ছিল আলাদা গল্প।

jago

সারার প্রথম লুকেই ছিল চমৎকার ফিউশন। প্রচলিত ব্লাউজের বদলে তিনি বেছে নিয়েছেন আইভরি রঙের স্ট্র্যাপলেস করসেট। সাটিন সিল্ক ও অরগ্যাঞ্জা সিল্কের তৈরি এই করসেটের সুইটহার্ট নেকলাইন এবং ফিটেড সিলুয়েট পুরো সাজে এনেছে আধুনিকতার ছোঁয়া।

jago

এর সঙ্গে ছিল হালকা প্যাস্টেল সবুজ রঙের কাতান সিল্কের বেনারসি হ্যান্ডলুম শাড়ি। সূক্ষ্ম ফুলেল নকশা ও নিখুঁত বুননে শাড়িটি এমনিতেই ছিল নজরকাড়া। আইভরি করসেটের মসৃণ, কাঠামোবদ্ধ লুক আর বেনারসির কোমল, ঐতিহ্যবাহী সৌন্দর্য- দুটির বৈপরীত্যই এই স্টাইলিংয়ের মূল আকর্ষণ।

শাড়ির সঙ্গে সারার গয়নার নির্বাচনও ছিল বেশ পরিমিত। গলায় ছিল ঝরনার মতো নকশার একটি নজরকাড়া হীরার নেকলেস। সঙ্গে মানানসই ডায়মন্ড কাফ। সুইটহার্ট নেকলাইনের সঙ্গে নেকলেসটির অবস্থান পুরো লুকটিকে দিয়েছে সুন্দর ভারসাম্য।

মেকআপে ছিল হালকা চোখের সাজ, সুগঠিত ভ্রু, উজ্জ্বল ত্বক এবং নরম গোলাপি ঠোঁট। চুল পরিপাটি করে খোঁপা করা হলেও কয়েকটি আলগা গোছা মুখের দুপাশ ঘিরে রেখেছিল। ফলে সাজে এসেছে স্বাভাবিক কোমলতা।

jago

দ্বিতীয় লুকে সারাকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে। সিলভার-গোল্ড টোনের ঝলমলে গাউনজুড়ে ছিল অসংখ্য মিরর-সিকুইন ও ধাতব আভা। আলো পড়লেই পোশাকের প্রতিটি অংশ আরও উজ্জ্বল হয়ে উঠেছে। স্ট্র্যাপলেস নকশার গাউনটি কাঁধ ও গলার অংশকে দিয়েছে পরিপাটি আবেদন। কোমর থেকে নিচের দিকে পোশাকটি ধীরে ধীরে ছড়িয়ে গিয়ে তৈরি করেছে ভলিউমিনাস, ফ্লেয়ারড স্কার্ট। ফলে পুরো লুকে এসেছে একেবারে রাজকীয় আবহ।

এই সাজে গয়নার ক্ষেত্রেও ছিল ঝলমলে অথচ পরিমিত স্টাইলিং। মাথায় স্টোন-খচিত হেডব্যান্ড, গলায় সূক্ষ্ম চোকার-ধাঁচের নেকলেস এবং হাতে আংটি গাউনের গ্লিটারের সঙ্গে তৈরি হয়েছে সামঞ্জস্য।

চুল স্লিক করে পেছনে টেনে পরিপাটি আপডো করা হয়েছিল। মেকআপে ছিল সফট গ্ল্যাম-চোখে আইলাইনার ও মাসকারা, গালে উষ্ণ টোনের ব্লাশ এবং ঠোঁটে ন্যাচারাল শেড। ফলে গয়না ও পোশাকই হয়ে উঠেছে লুকের মূল আকর্ষণ।

jago

এই লুকে যেন একেবারে অন্য জগতে চলে গেছেন সারা। সাদা স্ট্র্যাপলেস গাউনটির পুরো অংশজুড়ে ছিল ত্রিমাত্রিক ফুল, পাতার নকশা ও সূক্ষ্ম এমব্রয়ডারি। কোমর থেকে নিচে ছড়িয়ে পড়া গাউনের ফ্লোইং সিলুয়েট
সাজে এনে দিয়েছে কোমল ও রাজকীয় আবহ।

 jago

তবে পোশাকের থেকেও বেশি নজর কেড়েছে চুলের সাজ। কালো চুল পেছনে নিয়ে লম্বা বিনুনির মতো করে সাজানো হয়েছে। সেই বিনুনি ও মাথার ওপরজুড়ে রয়েছে অসংখ্য সাদা ফুল ও পাতার অ্যাকসেসরি। পুরো হেয়ারস্টাইলটি যেন ফুলেল মুকুট আর দীর্ঘ বেণির এক অভিনব সংমিশ্রণ।

সরিষা-হলুদ কেপে নাটকীয় ফ্যাশন স্টেটমেন্ট

jago

আরেক লুকে সারা ধরা দিয়েছেন সরিষা-হলুদ রঙের দীর্ঘ কেপে। মসৃণ ও হালকা ঝলমলে কাপড়ের কেপটি কাঁধ থেকে নেমে মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সামনে খোলা কেপের নিচে দেখা গেছে হালকা আইভরি বা ক্রিম রঙের ফ্লোইং গাউন।

গাউনের ওপরের অংশে থাকা সূক্ষ্ম এমব্রয়ডারি ও অলংকরণ এবং কেপের কাঁধের ছোট ছোট এমবেলিশমেন্ট পুরো পোশাকে এনে দিয়েছে আভিজাত্য। মেঝেতে ছড়িয়ে থাকা কেপের দুই পাশ লুকে তৈরি করেছে নাটকীয় সিলুয়েট।

এই সাজেও গয়না ছিল কম। গলার কাছে গোলাপি ফুলের অ্যাকসেসরি হলুদ ও আইভরি রঙের মাঝে তৈরি করেছে সুন্দর বৈপরীত্য। পেছনে টেনে বাঁধা চুল ও সফট মেকআপ পুরো লুকটিকে দিয়েছে পরিশীলিত আবহ।

সারার এই লুকগুলোর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বৈচিত্র্য। কোথাও বেনারসির ঐতিহ্যের সঙ্গে আধুনিক করসেট, কোথাও ঝলমলে গাউনে রাজকীয় গ্ল্যামার, আবার কোথাও ফুলেল সাদা পোশাকে স্বপ্নিল সৌন্দর্য। 

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow