ওমরাহ পালন করে দেশে ফিরেই শুটিংয়ে মোশাররফ করিম, সঙ্গে আইশা খান

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ১১ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ফেরার পর ১৫ ফেব্রুয়ারি থেকে তিনি নির্মাতা সাগর জাহানের দুটি নাটকের শুটিং শুরু করেছেন। আর এই দুই নাটকেই তার বিপরীতে দেখা যাবে আইশা খানকে। এর মাধ্যমে ছোটপর্দায় নতুন এক জুটির দেখা পেতে যাচ্ছেন দর্শক। নাটক দুটি হলো ‘সদা সত্য বলিব’ ও ‘আদু ভাই’। ‘সদা সত্য বলিব’ রচনা করেছেন আশরাফুল চঞ্চল। এতে এক সহজ-সরল মানুষের অকপট প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। নাটকটি ঈদ আয়োজনে এনটিভিতে প্রচারিত হবে। মোশাররফ করিম বলেন, ‘অনেকদিন পর সাগর জাহানের সঙ্গে কাজ করছি। পুরোনো স্মৃতিগুলো ফিরে আসছে। কাজ করে ভালো লাগছে। পরিচালকের মুখ দেখে মনে হয়েছে তিনি সন্তুষ্ট, আমিও তৃপ্ত।’ অন্যদিকে ‘আদু ভাই’ নাটকটিও নির্মিত হচ্ছে হাস্যরসাত্মক গল্পে। এটি রচনা করেছেন অর্ক মোস্তফা। নাটকটি ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের পরিকল্পনা রয়েছে। এই নাটকেও মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন আইশা খান। এর আগে সাগর জাহানের পরিচালনায় ‘সিকান্দার বক্স’, ‘অ্যাভারেজ আসলাম’, ‘মাহিন’, ‘তালমিছরি না হাওয়াই মিঠাই’, ‘মিলব্যারাক কল্যাণ সমিতি

ওমরাহ পালন করে দেশে ফিরেই শুটিংয়ে মোশাররফ করিম, সঙ্গে আইশা খান

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ১১ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ফেরার পর ১৫ ফেব্রুয়ারি থেকে তিনি নির্মাতা সাগর জাহানের দুটি নাটকের শুটিং শুরু করেছেন। আর এই দুই নাটকেই তার বিপরীতে দেখা যাবে আইশা খানকে।

এর মাধ্যমে ছোটপর্দায় নতুন এক জুটির দেখা পেতে যাচ্ছেন দর্শক।

নাটক দুটি হলো ‘সদা সত্য বলিব’ ও ‘আদু ভাই’। ‘সদা সত্য বলিব’ রচনা করেছেন আশরাফুল চঞ্চল। এতে এক সহজ-সরল মানুষের অকপট প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। নাটকটি ঈদ আয়োজনে এনটিভিতে প্রচারিত হবে।

মোশাররফ করিম বলেন, ‘অনেকদিন পর সাগর জাহানের সঙ্গে কাজ করছি। পুরোনো স্মৃতিগুলো ফিরে আসছে। কাজ করে ভালো লাগছে। পরিচালকের মুখ দেখে মনে হয়েছে তিনি সন্তুষ্ট, আমিও তৃপ্ত।’

অন্যদিকে ‘আদু ভাই’ নাটকটিও নির্মিত হচ্ছে হাস্যরসাত্মক গল্পে। এটি রচনা করেছেন অর্ক মোস্তফা। নাটকটি ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের পরিকল্পনা রয়েছে। এই নাটকেও মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন আইশা খান।

এর আগে সাগর জাহানের পরিচালনায় ‘সিকান্দার বক্স’, ‘অ্যাভারেজ আসলাম’, ‘মাহিন’, ‘তালমিছরি না হাওয়াই মিঠাই’, ‘মিলব্যারাক কল্যাণ সমিতি’, ‘ফ্যাটম্যান’, ‘কবুল বলিল কে’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মোশাররফ করিম।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow