ওসিকে হুমকি, উপজেলা বিএনপি সভাপতি আটক

হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামকে হুমকির ঘটনায় উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।   রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা শহরের শায়েস্তানগরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।  জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শামীম হাসান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো কথা বলেননি। সহকারি পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মো. জহিরুল ইসলামকে একাধিকবার কল দিলে তিনিও কল রিসিভ করেননি।   এর আগে, ২১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার বনাম অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের মোবাইল ফোনের কথোপকথন ভাইরাল হয়। তবে অডিও কল রেকর্ডটি কবের তা নিশ্চিত হওয়া যায়নি। কল রেকর্ডে বিএনপি নেতা তুষার ওসিকে হুমকি দিয়ে বলেন, ‘বাহুবলে চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব’।

ওসিকে হুমকি, উপজেলা বিএনপি সভাপতি আটক

হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামকে হুমকির ঘটনায় উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।  

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা শহরের শায়েস্তানগরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শামীম হাসান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো কথা বলেননি। সহকারি পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মো. জহিরুল ইসলামকে একাধিকবার কল দিলে তিনিও কল রিসিভ করেননি।  

এর আগে, ২১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার বনাম অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের মোবাইল ফোনের কথোপকথন ভাইরাল হয়। তবে অডিও কল রেকর্ডটি কবের তা নিশ্চিত হওয়া যায়নি। কল রেকর্ডে বিএনপি নেতা তুষার ওসিকে হুমকি দিয়ে বলেন, ‘বাহুবলে চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow