কক্সবাজারে এলপি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড
কক্সবাজার শহরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) এক পাম্পে বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কলাতলীর আদর্শগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে কক্সবাজার, উখিয়া ও রামু ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সেই সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন। একিউএফ
কক্সবাজার শহরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) এক পাম্পে বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কলাতলীর আদর্শগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে কক্সবাজার, উখিয়া ও রামু ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সেই সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন।
একিউএফ
What's Your Reaction?