কক্সবাজারে রেস্তোরাঁয় খাবার খেয়ে অসুস্থ ৩০ পর্যটক

কক্সবাজার শহরের অভিজাত খাবার হোটেল আল্-গণি রেস্তোরাঁয় খাবার খেয়ে অন্তত ৩০ পর্যটক অসুস্থ হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শনিবার (১৬ মে) বিষয়টি আলোচনায় এলে প্রতিষ্ঠানটিতে যৌথ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সুগন্ধা পয়েন্টে অবস্থিত আল্-গণির শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ বলেন, অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে রেস্তোরাঁটির খাবার প্রস্তুত প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়া গেছে। এজন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে শিক্ষা সফরে আসা ৩০ পর্যটক আল্-গণির সুগন্ধা পয়েন্ট শাখায় রাতের খাবার খান। খাবারের তালিকায় ছিল সামুদ্রিক কোরাল মাছের বারবিকিউ। খাবার গ্রহণের কিছুক্ষণ পর তারা অসুস্থ বোধ করলে হাসপাতালে ভর্তি হন। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তানবী জান্নাত জানান, শুক্রবার (১৫ মে) রাত সা

কক্সবাজারে রেস্তোরাঁয় খাবার খেয়ে অসুস্থ ৩০ পর্যটক

কক্সবাজার শহরের অভিজাত খাবার হোটেল আল্-গণি রেস্তোরাঁয় খাবার খেয়ে অন্তত ৩০ পর্যটক অসুস্থ হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শনিবার (১৬ মে) বিষয়টি আলোচনায় এলে প্রতিষ্ঠানটিতে যৌথ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সুগন্ধা পয়েন্টে অবস্থিত আল্-গণির শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ বলেন, অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে রেস্তোরাঁটির খাবার প্রস্তুত প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়া গেছে। এজন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে শিক্ষা সফরে আসা ৩০ পর্যটক আল্-গণির সুগন্ধা পয়েন্ট শাখায় রাতের খাবার খান। খাবারের তালিকায় ছিল সামুদ্রিক কোরাল মাছের বারবিকিউ। খাবার গ্রহণের কিছুক্ষণ পর তারা অসুস্থ বোধ করলে হাসপাতালে ভর্তি হন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তানবী জান্নাত জানান, শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ১১টার পর থেকে একে একে আক্রান্তরা হাসপাতালে আসতে শুরু করেন। তারা বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথার উপসর্গ নিয়ে চিকিৎসা নেন। প্রাথমিকভাবে এটি ফুড পয়জনিং বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, কয়েক ঘণ্টা চিকিৎসা ও পর্যবেক্ষণের পর শনিবার দুপুরে অধিকাংশ পর্যটককে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক আব্দুল মোমিন বলেন, কলেজের ১৩০ সদস্যের একটি দল শিক্ষা সফরে কক্সবাজারে আসে। এর মধ্যে ৩০ জন আল্-গণিতে বারবিকিউ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন।

ভুক্তভোগী পর্যটক মশিউর রহমান পর্যটন শহরের রেস্তোরাঁগুলোতে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানান।

তবে আল্-গণি রেস্তোরাঁর স্বত্বাধিকারী রুবেল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাদের রেস্তোরাঁর খাবার নয়; সৈকত এলাকায় অন্য খাবার খেয়েই পর্যটকরা অসুস্থ হয়েছেন।

এদিকে একইদিনে হোটেল সি প্যালেসের রেস্তোরাঁতেও অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow