কখন শুরু করা গেলে কমপক্ষে ৫ ওভারের ম্যাচ হবে?

চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি পড়েছে বৃষ্টির কবলে। খেলা শুরু হওয়ার কথা ছিল দুপুর দুইটায়, টস দেড়টায়। বৃষ্টির কারণে টসই করা যায়নি। এখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিকেল ৫টা পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টি যদি বন্ধ হয়, তবে কখন খেলা শুরু করা যাবে? চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্দান্ত। এই মাঠের কিউরেটর জাহিদ রেজা বাবু জানালেন, বৃষ্টি থামলে ৪০ মিনিটের মধ্যে মাঠ খেলার উপযোগী করে তুলতে পারবেন গ্রাউন্ডসম্যানরা। সেক্ষেত্রে কার্টেল ওভারের অর্থাৎ কমপক্ষে ৫ ওভারের ম্যাচ মাঠে গড়াতে হলে খেলা শুরু করতে হবে ৫টা ১৬ মিনিটের মধ্যে। দুপুর ৩টা ১০ মিনিটের মধ্যে শুরু করা গেলে পুরো ম্যাচই করা যেতো। তবে বৃষ্টির যে অবস্থা, সহসাই ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এআরবি/এমএমআর

কখন শুরু করা গেলে কমপক্ষে ৫ ওভারের ম্যাচ হবে?

চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি পড়েছে বৃষ্টির কবলে। খেলা শুরু হওয়ার কথা ছিল দুপুর দুইটায়, টস দেড়টায়।

বৃষ্টির কারণে টসই করা যায়নি। এখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিকেল ৫টা পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা আছে।

তবে বৃষ্টি যদি বন্ধ হয়, তবে কখন খেলা শুরু করা যাবে? চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্দান্ত।

এই মাঠের কিউরেটর জাহিদ রেজা বাবু জানালেন, বৃষ্টি থামলে ৪০ মিনিটের মধ্যে মাঠ খেলার উপযোগী করে তুলতে পারবেন গ্রাউন্ডসম্যানরা।

সেক্ষেত্রে কার্টেল ওভারের অর্থাৎ কমপক্ষে ৫ ওভারের ম্যাচ মাঠে গড়াতে হলে খেলা শুরু করতে হবে ৫টা ১৬ মিনিটের মধ্যে। দুপুর ৩টা ১০ মিনিটের মধ্যে শুরু করা গেলে পুরো ম্যাচই করা যেতো।

তবে বৃষ্টির যে অবস্থা, সহসাই ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এআরবি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow