কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাজধানীর কদমতলী এলাকার একটি বাসায় প্লাস্টারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোজাম্মেল রাঢ়ী (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) বেলা সাড়ে ৩টার দিকে কদমতলী থানার শ্যামপুর স্কুল রোডের পালপাড়া বেলতলা এলাকার একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় মোজাম্মেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন গফরগাঁও / ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু ‘তার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মোজাম্মেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন ওই ভবনের মালিক মো. শরীফ। তিনি জানান, আজ তার বাসার পেছন দিকে মই বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন মোজাম্মেল। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত মোজাম্মেল পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা আব্দুর রশিদ রাঢ়ীর ছেলে। বর্তমানে শ্যামপুর এলাকায় পরিবার নিয়ে

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাজধানীর কদমতলী এলাকার একটি বাসায় প্লাস্টারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোজাম্মেল রাঢ়ী (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) বেলা সাড়ে ৩টার দিকে কদমতলী থানার শ্যামপুর স্কুল রোডের পালপাড়া বেলতলা এলাকার একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় মোজাম্মেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।

মোজাম্মেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন ওই ভবনের মালিক মো. শরীফ। তিনি জানান, আজ তার বাসার পেছন দিকে মই বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন মোজাম্মেল। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত মোজাম্মেল পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা আব্দুর রশিদ রাঢ়ীর ছেলে। বর্তমানে শ্যামপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow