কন্যা সন্তানের নিরাপত্তায় শটগানের লাইসেন্স চাইলেন বাবা

নিজের কন্যা সন্তানের নিরাপত্তায় একটি শটগানের লাইসেন্স চেয়েছেন তানজিরুল ইসলাম সম্রাট নামের ফেনীর এক বাবা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এজন্য আবেদন করেছেন তিনি। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন সম্রাট। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রোববার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেন সম্রাট। তাতে উল্লেখ করেন, তার সাত বছর বয়সী একটি কন্যা আছে। দেশের বর্তমান সামাজিক পরিস্থিতি এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সন্তানের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। সম্রাটের ভাষ্য, একজন দায়িত্বশীল পিতা হিসেবে পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও আত্মরক্ষার জন্য প্রয়োজন একটি বৈধ অস্ত্র। ‘অস্ত্রের অপব্যবহার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন এবং প্রচলিত আইন ও বিধিবিধানের সব শর্ত মেনে চলবেন’— আবেদনে এমন প্রতিশ্রুতিও দেন সম্রাট। গত ১৯ মে ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। বিচারের দাবিতে শিক্ষার্থী, সচেতন নাগরিক ও এলাকাবাসী রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে পালন করেন বিক্ষোভ, মানববন্ধন ও স

কন্যা সন্তানের নিরাপত্তায় শটগানের লাইসেন্স চাইলেন বাবা

নিজের কন্যা সন্তানের নিরাপত্তায় একটি শটগানের লাইসেন্স চেয়েছেন তানজিরুল ইসলাম সম্রাট নামের ফেনীর এক বাবা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এজন্য আবেদন করেছেন তিনি।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন সম্রাট। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

রোববার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেন সম্রাট। তাতে উল্লেখ করেন, তার সাত বছর বয়সী একটি কন্যা আছে। দেশের বর্তমান সামাজিক পরিস্থিতি এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সন্তানের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

সম্রাটের ভাষ্য, একজন দায়িত্বশীল পিতা হিসেবে পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও আত্মরক্ষার জন্য প্রয়োজন একটি বৈধ অস্ত্র।

‘অস্ত্রের অপব্যবহার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন এবং প্রচলিত আইন ও বিধিবিধানের সব শর্ত মেনে চলবেন’— আবেদনে এমন প্রতিশ্রুতিও দেন সম্রাট।

গত ১৯ মে ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। বিচারের দাবিতে শিক্ষার্থী, সচেতন নাগরিক ও এলাকাবাসী রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে পালন করেন বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি।

এর মধ্যে সামনে আসে আইন ও সালিশ কেন্দ্রের সাম্প্রতিক সময়ের তথ্য। তাতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত চার মাসেই অন্তত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যাকাণ্ডের শিকার অন্তত ১৭ শিশু।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow