কমিউনিটি ব্যাংকের ‘এডুসুইট ৩৬০’ উদ্বোধন, সমন্বিত স্কুল ব্যাংকিংয়ে নতুন যুগের সূচনা

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’-একটি আধুনিক, উদ্ভাবনী ও সমন্বিত স্কুল ব্যাংকিং সমাধান; যা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক, প্রশাসনিক এবং শিক্ষার্থী-কেন্দ্রিক সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। সোমবার (৪ মে) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এবং ব্যাংকটির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। শিক্ষা খাতে উদ্ভাবনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিউনিটি ব্যাংক তৈরি করেছে ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’-একটি পূর্ণাঙ্গ অ্যান্ড-টু-অ্যান্ড ব্যাংকিং ও সেবা প্ল্যাটফর্ম। এটি শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থী কল্যাণের বিভিন্ন চাহিদা পূরণে সহায়ক হবে।  সমন্বিত এই সেবা প্যাকেজ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা উন্নয়ন, অভিভাবকদের জন্য সহজ সেবা নিশ্চিতকরণ এবং পুরো স্কুল ইকোসিস্টেমে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), মো. আকরাম হ

কমিউনিটি ব্যাংকের ‘এডুসুইট ৩৬০’ উদ্বোধন, সমন্বিত স্কুল ব্যাংকিংয়ে নতুন যুগের সূচনা

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’-একটি আধুনিক, উদ্ভাবনী ও সমন্বিত স্কুল ব্যাংকিং সমাধান; যা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক, প্রশাসনিক এবং শিক্ষার্থী-কেন্দ্রিক সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে।

সোমবার (৪ মে) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এবং ব্যাংকটির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।

শিক্ষা খাতে উদ্ভাবনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিউনিটি ব্যাংক তৈরি করেছে ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’-একটি পূর্ণাঙ্গ অ্যান্ড-টু-অ্যান্ড ব্যাংকিং ও সেবা প্ল্যাটফর্ম। এটি শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থী কল্যাণের বিভিন্ন চাহিদা পূরণে সহায়ক হবে। 

সমন্বিত এই সেবা প্যাকেজ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা উন্নয়ন, অভিভাবকদের জন্য সহজ সেবা নিশ্চিতকরণ এবং পুরো স্কুল ইকোসিস্টেমে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), মো. ছিবগাত উল্লাহ, বিপিএম (সেবা), পিপিএম, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), কামরুল আহসান, ডিআইজি (কনফিডেন্সিয়াল), মুনতাসিরুল ইসলাম, পিপিএম, আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, ড. মো. মোর্শেদ হাসান খান, স্বতন্ত্র পরিচালক, সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক, মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক, কিমিয়া সাদাত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং কোম্পানি সচিব সাইফুল আলম এফসিএসসহ অন্যরা।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা খাতে ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow