কম সময়ে উন্নত সেবা নিশ্চিতের আহ্বান সিসিক প্রশাসকের 

সিসিকের কর্মীদের কম সময়ে উন্নত সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।  তিনি বলেন, নগরবাসীকে সেবা দেওয়াই আমাদের প্রধান দায়িত্ব। তাই প্রতিটি কর্মীকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সেবা প্রদানে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সোমবার (৪ মে) সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনে কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে শ্রমিকরা সাত দফা দাবি উত্থাপন করেন। এসব দাবির বিষয়ে সহানুভূতিশীল থাকার আশ্বাস দিয়ে প্রশাসক বলেন, যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। একটি উন্নত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে আমি চ্যালেঞ্জ নিয়েছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব। সিসিক কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রজবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে.

কম সময়ে উন্নত সেবা নিশ্চিতের আহ্বান সিসিক প্রশাসকের 

সিসিকের কর্মীদের কম সময়ে উন্নত সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। 

তিনি বলেন, নগরবাসীকে সেবা দেওয়াই আমাদের প্রধান দায়িত্ব। তাই প্রতিটি কর্মীকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সেবা প্রদানে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সোমবার (৪ মে) সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনে কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে শ্রমিকরা সাত দফা দাবি উত্থাপন করেন। এসব দাবির বিষয়ে সহানুভূতিশীল থাকার আশ্বাস দিয়ে প্রশাসক বলেন, যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। একটি উন্নত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে আমি চ্যালেঞ্জ নিয়েছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব।

সিসিক কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রজবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, সহকারী প্রকৌশলী তানভীর আহমদ তানিম এবং জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ।

এ সময় আরও বক্তব্য দেন— কর্মচারী সংসদের সহসভাপতি মুহিবুর রহমান, সদস্য মোস্তাক আহমেদসহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow