কর্ণফুলীতে জাহাজ থেকে ডিজেল চুরির সময় ধরা পড়ল ওরা
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজ থেকে চোরাইভাবে ডিজেল পাচারের সময় ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গত শনিবার (৯ মে) রাতে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদীপথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ওয়েল ট্যাঙ্কারসহ প্রায় চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গতকাল রোববার (১০ মে) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১০টার দিকে কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেইস চট্টগ্রাম। অভিযানে দেখা যায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কাণ্ডারি-০৬’ জাহাজ থেকে অবৈধভাবে ‘ওটি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচার করা হচ্ছে। হাতেনাতে ৯ চোরাকারবারিকে আটক করার পাশাপাশি জব্দ করা হয় আনুমানিক চার লাখ টাকা মূল্যের চার হাজার লিটার ডিজেল। জব্দ ডিজেল পরবর্তীকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজ থেকে চোরাইভাবে ডিজেল পাচারের সময় ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গত শনিবার (৯ মে) রাতে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদীপথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ওয়েল ট্যাঙ্কারসহ প্রায় চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গতকাল রোববার (১০ মে) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১০টার দিকে কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেইস চট্টগ্রাম।
অভিযানে দেখা যায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কাণ্ডারি-০৬’ জাহাজ থেকে অবৈধভাবে ‘ওটি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচার করা হচ্ছে। হাতেনাতে ৯ চোরাকারবারিকে আটক করার পাশাপাশি জব্দ করা হয় আনুমানিক চার লাখ টাকা মূল্যের চার হাজার লিটার ডিজেল।
জব্দ ডিজেল পরবর্তীকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের চুরির ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?