কর্মস্থলগামী মানুষের চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে কর্মস্থলগামী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল, লঞ্চ ও ফেরিঘাট ঘুরে এমন চিত্র দেখা যায়। এদিকে কর্মস্থলগামী যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও দৌলতদিয়া প্রান্ত থেকে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পদ্মা নদী পার হচ্ছেন যাত্রীরা। ঘাট এলাকায় দেখা যায়, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করে কর্মস্থলে ফিরতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে দৌলতদিয়া ঘাট এলাকায় আসছেন মানুষ। এরপর কেউ লঞ্চ ও ফেরিতে পাটুরিয়া ঘাটে উদ্দেশ্যে যাচ্ছেন যাত্রীরা। এসময় ফেরিঘাট এলাকায় কিছু যাত্রীবাহী বাস নদীপারের অপেক্ষায় সিরিয়ালে আটকে থাকতে দেখা যায়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঈদের ছুটি শেষ হয়ে আসায় আজ সকাল থেকে ঢাকামূখি যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। এ রুটে ১৭টি ফেরি চলাচল করায় কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা ফেরিতে নদী পারাপার হচ্ছেন। রুবেলুর রহমান/আরএইচ/এমএস

কর্মস্থলগামী মানুষের চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে কর্মস্থলগামী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল, লঞ্চ ও ফেরিঘাট ঘুরে এমন চিত্র দেখা যায়।

এদিকে কর্মস্থলগামী যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও দৌলতদিয়া প্রান্ত থেকে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পদ্মা নদী পার হচ্ছেন যাত্রীরা।

কর্মস্থলগামী মানুষের চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে

ঘাট এলাকায় দেখা যায়, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করে কর্মস্থলে ফিরতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে দৌলতদিয়া ঘাট এলাকায় আসছেন মানুষ। এরপর কেউ লঞ্চ ও ফেরিতে পাটুরিয়া ঘাটে উদ্দেশ্যে যাচ্ছেন যাত্রীরা। এসময় ফেরিঘাট এলাকায় কিছু যাত্রীবাহী বাস নদীপারের অপেক্ষায় সিরিয়ালে আটকে থাকতে দেখা যায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঈদের ছুটি শেষ হয়ে আসায় আজ সকাল থেকে ঢাকামূখি যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। এ রুটে ১৭টি ফেরি চলাচল করায় কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা ফেরিতে নদী পারাপার হচ্ছেন।

রুবেলুর রহমান/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow