কলিজা দিয়েই বানিয়ে নিন ঝটপট কাঠি কাবাব
ঝটপট কিছু তৈরি করতে চাইলে কাঠি কাবাবের মতো সহজ আর সুস্বাদু পদ খুব কমই আছে। আর সেটা যদি হয় নরম, মশলাদার কলিজা দিয়ে তৈরি, তাহলে স্বাদের মাত্রা আরও এক ধাপ বেড়ে যায়। বাইরে খেতে যাওয়ার সময় যেটা বারবার অর্ডার করতে মন চায়, সেই প্রিয় কাবাব এখন চাইলে ঘরেই বানানো সম্ভব অল্প সময়ে। সঠিক মশলা আর সামান্য কৌশল জানলেই কলিজা দিয়েই তৈরি করা যায় রসালো ও দারুণ স্বাদের কাঠি কাবাব-যা পারফেক্ট স্ন্যাকস হিসেবে দারুণ মানিয়ে যায়। রইলো রেসিপি- উপকরণ গরুর কলিজা ৫০০ গ্রাম (কিউব করে কাটা) পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ১ টেবিল চামচ রসুন বাটা ১ টেবিল চামচ মরিচ গুঁড়া ১ চা চামচ ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ ধনে গুঁড়া ১ চা-চামচ গরমমসলা গুঁড়া আধা চা-চামচ হলুদ গুঁড়া আধা চা-চামচ শর্ষের তেল তিন টেবিল চামচ (ম্যারিনেট আর ভাজার জন্য) লেবুর রস ১ টেবিল চামচ কাঠি বা শিক প্রয়োজন অনুযায়ী লবণ স্বাদমতো আরও পড়ুন: অতিথি আপ্যায়নে রাখুন গ্রিন চিলি বিফ ভিন্ন স্বাদের খোঁজে? বানিয়ে ফেলুন গরুর মেন্দা গরুর চামড়া দিয়ে হালিম রান্নার রেসিপি যেভাবে তৈরি করবেন প্রথমেই কলিজা ভালো করে পরিষ্কার করে নিয়ে কিউব করে কাটতে হবে। এরপর গরম পানিতে
ঝটপট কিছু তৈরি করতে চাইলে কাঠি কাবাবের মতো সহজ আর সুস্বাদু পদ খুব কমই আছে। আর সেটা যদি হয় নরম, মশলাদার কলিজা দিয়ে তৈরি, তাহলে স্বাদের মাত্রা আরও এক ধাপ বেড়ে যায়।
বাইরে খেতে যাওয়ার সময় যেটা বারবার অর্ডার করতে মন চায়, সেই প্রিয় কাবাব এখন চাইলে ঘরেই বানানো সম্ভব অল্প সময়ে। সঠিক মশলা আর সামান্য কৌশল জানলেই কলিজা দিয়েই তৈরি করা যায় রসালো ও দারুণ স্বাদের কাঠি কাবাব-যা পারফেক্ট স্ন্যাকস হিসেবে দারুণ মানিয়ে যায়। রইলো রেসিপি-
উপকরণ
- গরুর কলিজা ৫০০ গ্রাম (কিউব করে কাটা)
- পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
- আদা বাটা ১ টেবিল চামচ
- রসুন বাটা ১ টেবিল চামচ
- মরিচ গুঁড়া ১ চা চামচ
- ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ
- ধনে গুঁড়া ১ চা-চামচ
- গরমমসলা গুঁড়া আধা চা-চামচ
- হলুদ গুঁড়া আধা চা-চামচ
- শর্ষের তেল তিন টেবিল চামচ (ম্যারিনেট আর ভাজার জন্য)
- লেবুর রস ১ টেবিল চামচ
- কাঠি বা শিক প্রয়োজন অনুযায়ী
- লবণ স্বাদমতো
আরও পড়ুন:
- অতিথি আপ্যায়নে রাখুন গ্রিন চিলি বিফ
- ভিন্ন স্বাদের খোঁজে? বানিয়ে ফেলুন গরুর মেন্দা
- গরুর চামড়া দিয়ে হালিম রান্নার রেসিপি
যেভাবে তৈরি করবেন
প্রথমেই কলিজা ভালো করে পরিষ্কার করে নিয়ে কিউব করে কাটতে হবে। এরপর গরম পানিতে ৫ মিনিট সিদ্ধ করে পানি ফেলে দিতে হবে। এবার কলিজার ওপরের পাতলা প্রলেপটা উঠিয়ে আরেকবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে কলিজা নিয়ে তাতে সব মসলা, লবণ ও সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ১ ঘণ্টার জন্য রেস্টে রেখে দিতে হবে।
এরপর কাঠিতে একটি একটি করে কলিজার টুকরা গেঁথে নিতে হবে। এবার ফ্রাই প্যান বা তাওয়ায় তেল দিয়ে অল্প আঁচে কাঠি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। ব্যস তৈরি হয়ে গেলো কলিজার কাঠি কাবাব। এবার সালাদ ও সস দিয়ে গরম গরম উপভোগ করুক মজাদার এই পদ।
জেএস/
What's Your Reaction?