কাঁঠাল বিচির ভর্তার রেসিপি

বাংলাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ভর্তাগুলোর মধ্যে কাঁঠাল বিচির ভর্তা একটি বিশেষ স্থান দখল করে আছে। কাঁঠালের মৌসুমে সহজলভ্য এই বিচি দিয়ে খুব সহজেই তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর একটি ভর্তা। গ্রামবাংলার ঘরোয়া রান্নায় এর কদর অনেক পুরোনো। সরিষার তেল, কাঁচামরিচ ও পেঁয়াজের মিশেলে তৈরি কাঁঠাল বিচির ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আজকের এই রেসিপিতে আমরা জানব কীভাবে অল্প কিছু উপকরণ ব্যবহার করে সহজেই মজাদার কাঁঠাল বিচির ভর্তা তৈরি করা যায়। উপকরণ কাঁঠালের বিচি ১ কাপ পেঁয়াজ কুচি আধা কাপ শুকনো মরিচ ৪-৫টি (স্বাদমতো) সরিষার তেল ২ টেবিল চামচ লবণ স্বাদমতো ধনেপাতা কুচি (ঐচ্ছিক) আরও পড়ুন: ভিন্ন স্বাদে উপভোগ করুন চিংড়ির থোড়কুচি গরুর মাংসের স্বাদ বাড়াবে কালাই ডালের ছোঁয়া যেভাবে তৈরি করবেন কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানানো যায় দুই ভাবে। বিচি টেলে অথবা সিদ্ধ করে। আপনি আপনার পছন্দ অনুযায়ী বিচিগুলো সিদ্ধ করে অথবা টেলে নিতে পারেন। এরপর বিচির ওপরের পাতলা লাল চামড়া ফেলে দিন। এবার শুকনো মরিচগুলো সামান্য সরিষার তেলে মুচমুচে করে ভেজে নিন। এরপর ভাজা মরিচ ও লবণ দিয়ে পেঁয়াজকুচি ভালো করে চটকে নিন। এরপ

কাঁঠাল বিচির ভর্তার রেসিপি

বাংলাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ভর্তাগুলোর মধ্যে কাঁঠাল বিচির ভর্তা একটি বিশেষ স্থান দখল করে আছে। কাঁঠালের মৌসুমে সহজলভ্য এই বিচি দিয়ে খুব সহজেই তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর একটি ভর্তা।

গ্রামবাংলার ঘরোয়া রান্নায় এর কদর অনেক পুরোনো। সরিষার তেল, কাঁচামরিচ ও পেঁয়াজের মিশেলে তৈরি কাঁঠাল বিচির ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আজকের এই রেসিপিতে আমরা জানব কীভাবে অল্প কিছু উপকরণ ব্যবহার করে সহজেই মজাদার কাঁঠাল বিচির ভর্তা তৈরি করা যায়।

উপকরণ

  • কাঁঠালের বিচি ১ কাপ
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • শুকনো মরিচ ৪-৫টি (স্বাদমতো)
  • সরিষার তেল ২ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • ধনেপাতা কুচি (ঐচ্ছিক)

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানানো যায় দুই ভাবে। বিচি টেলে অথবা সিদ্ধ করে। আপনি আপনার পছন্দ অনুযায়ী বিচিগুলো সিদ্ধ করে অথবা টেলে নিতে পারেন। এরপর বিচির ওপরের পাতলা লাল চামড়া ফেলে দিন।

এবার শুকনো মরিচগুলো সামান্য সরিষার তেলে মুচমুচে করে ভেজে নিন। এরপর ভাজা মরিচ ও লবণ দিয়ে পেঁয়াজকুচি ভালো করে চটকে নিন। এরপর এতে সরিষার তেল দিন।

সবশেষে খোসা ছাড়ানো বিচিগুলো ব্লেন্ড করে নিন, অথবা পাটায় বেটে নিন। এরপর সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার কাঁঠালবিচির ভর্তা। এবার পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow