কাঁধে বোঝা টানতে টানতে প্রাণ গেল ইউসুফের
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রভিটা ফিডের কারখানায় এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার বার আউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠায়।
নিহত মো. ইউসুফ (৬৪) চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মোহনপুর এলাকার আব্দুল মান্নান প্রধানের ছেলে। তিনি দীর্ঘ ৬-৭ বছর ধরে প্রভিটা ফিড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সীতাকুণ্ডের বারআউলিয়ায় মো. নুরনবীর মালিকানাধীন প্রভিটা ফিড কারখানায় ফিড ভর্তি বস্তা ট্রাকে তোলার সময় তা শরীরের উপর পড়ে যায়। এতে গুরুতর আহত হন মো. ইউসুফ। পরে তাকে চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রভিটার এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, পৃথিবী অনেক এগিয়ে গেছে। এখন সব কল কারখানায় ভারি কিছু বহনে ক্রেনসহ নানা যন্ত্র ব্যবহার হয়। ফলে সেখানে দুর্ঘটনার আশংকা থাকে না। কিন্তু প্রভিটায় এখনো সনাতনী পদ্ধতিতে হাতে-মাথায় বস্তাসহ ভারি জিনিস নিয়ে স্থানান্তর করেন শ্রমিকরা। বৃহস্পতিবারও এরকম ভারি ভারি বস্তা মাথায়
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রভিটা ফিডের কারখানায় এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার বার আউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠায়।
নিহত মো. ইউসুফ (৬৪) চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মোহনপুর এলাকার আব্দুল মান্নান প্রধানের ছেলে। তিনি দীর্ঘ ৬-৭ বছর ধরে প্রভিটা ফিড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সীতাকুণ্ডের বারআউলিয়ায় মো. নুরনবীর মালিকানাধীন প্রভিটা ফিড কারখানায় ফিড ভর্তি বস্তা ট্রাকে তোলার সময় তা শরীরের উপর পড়ে যায়। এতে গুরুতর আহত হন মো. ইউসুফ। পরে তাকে চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রভিটার এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, পৃথিবী অনেক এগিয়ে গেছে। এখন সব কল কারখানায় ভারি কিছু বহনে ক্রেনসহ নানা যন্ত্র ব্যবহার হয়। ফলে সেখানে দুর্ঘটনার আশংকা থাকে না। কিন্তু প্রভিটায় এখনো সনাতনী পদ্ধতিতে হাতে-মাথায় বস্তাসহ ভারি জিনিস নিয়ে স্থানান্তর করেন শ্রমিকরা। বৃহস্পতিবারও এরকম ভারি ভারি বস্তা মাথায় করে ট্রাকে তুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে। আর তাতে প্রাণ হারান শ্রমিক ইউসুফ।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়ায় নিহতের লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।