কাউন্টির খেলা দেখে হাসানকে যা বললেন সাকিব

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে এলপিএলের মাঝপথেই টুর্নামেন্ট ছাড়ছেন হাসান মাহমুদ। তার মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যত আকর্ষণীয়ই হোক, দেশের হয়ে খেলাই একজন ক্রিকেটারের সবচেয়ে বড় দায়িত্ব। একই সঙ্গে জানিয়েছেন, কাউন্টি ক্রিকেটে তার পারফরম্যান্স দেখে প্রশংসা করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসান বলেন, ‘অবশ্যই আগে বাংলাদেশ দল। আগে নিজের দেশ, তারপর অন্য খেলা। কয়েকজন ফাস্ট বোলার ইতোমধ্যে ইনজুরিতে আছে। সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় একটি সিরিজ। আমরা খুবই ইতিবাচক যে ভালো ক্রিকেট খেলতে পারব। দেশের হয়ে অবশ্যই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ কাউন্টি ক্রিকেটে নিজের পারফরম্যান্সের পর সাকিব আল হাসানের কাছ থেকেও উৎসাহ পেয়েছেন বলে জানান এই পেসার। তিনি বলেন, ‘উনি আসার পর আমরা হোটেলে একসঙ্গে বসেছিলাম। আমি, মিরাজ ভাই আর উনি। খেলাধুলা নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে। উনি আমার কাউন্টি ম্যাচও দেখেছিলেন। অনেক অ্যাপ্রিশিয়েট করেছেন। বলেছেন, ফিট থাকতে, যেভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ, নিজের বেস্টটা সব জায়গায় দিতে এবং ধারাবাহিকতা

কাউন্টির খেলা দেখে হাসানকে যা বললেন সাকিব

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে এলপিএলের মাঝপথেই টুর্নামেন্ট ছাড়ছেন হাসান মাহমুদ। তার মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যত আকর্ষণীয়ই হোক, দেশের হয়ে খেলাই একজন ক্রিকেটারের সবচেয়ে বড় দায়িত্ব। একই সঙ্গে জানিয়েছেন, কাউন্টি ক্রিকেটে তার পারফরম্যান্স দেখে প্রশংসা করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

গতকাল রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসান বলেন, ‘অবশ্যই আগে বাংলাদেশ দল। আগে নিজের দেশ, তারপর অন্য খেলা। কয়েকজন ফাস্ট বোলার ইতোমধ্যে ইনজুরিতে আছে। সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় একটি সিরিজ। আমরা খুবই ইতিবাচক যে ভালো ক্রিকেট খেলতে পারব। দেশের হয়ে অবশ্যই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

কাউন্টি ক্রিকেটে নিজের পারফরম্যান্সের পর সাকিব আল হাসানের কাছ থেকেও উৎসাহ পেয়েছেন বলে জানান এই পেসার।

তিনি বলেন, ‘উনি আসার পর আমরা হোটেলে একসঙ্গে বসেছিলাম। আমি, মিরাজ ভাই আর উনি। খেলাধুলা নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে। উনি আমার কাউন্টি ম্যাচও দেখেছিলেন। অনেক অ্যাপ্রিশিয়েট করেছেন। বলেছেন, ফিট থাকতে, যেভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ, নিজের বেস্টটা সব জায়গায় দিতে এবং ধারাবাহিকতা ধরে রাখতে।’

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট ও এলপিএলে খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়া সফরে কাজে লাগবে বলেও বিশ্বাস করেন হাসান, ‘অস্ট্রেলিয়ায় খেলাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশের বাইরে টেস্ট ক্রিকেটে ভালো করা এবং দেশের জন্য জয় এনে দেওয়া প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন। আমি কাউন্টিতে যেভাবে শুরু করেছি, চাই সেই ধারাবাহিকতা অস্ট্রেলিয়াতেও ধরে রাখতে।’

হাসানের মতে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের মধ্যে বেশ মিল রয়েছে, ‘আমার মনে হয় কন্ডিশন অনেকটাই একই রকম। ডারউইনের আবহাওয়া বাংলাদেশের মতোই গরম। তবে পিচ থেকে ফাস্ট বোলাররা বাড়তি সুবিধা পাবে। মুভমেন্ট, বাউন্স- সবই থাকবে। আমরা যদি নিজেদের পরিকল্পনায় থাকতে পারি, তাহলে ভালো করা সম্ভব।’

সকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow