কাজী এরতেজার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য ও ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে জানা গেছে যে, আইনগত প্রক্রিয়া এড়াতে তিনি দেশত্যাগের পরিকল্পনা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা জরুরি। আদালত এ আবেদন মঞ্জুর করে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এমডিএইচএ/এমএমকে

কাজী এরতেজার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য ও ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে জানা গেছে যে, আইনগত প্রক্রিয়া এড়াতে তিনি দেশত্যাগের পরিকল্পনা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা জরুরি। আদালত এ আবেদন মঞ্জুর করে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এমডিএইচএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow