কাটলো ৩০ বছরের শিরোপাখরা, ইস্তাম্বুলে ভিলার উৎসব

দীর্ঘ ৩০ বছরের ট্রফিখরা কাটিয়েছে অ্যাস্টন ভিলা। ইস্তাম্বুলে অনুষ্ঠিত উয়েফা ইউরোপা লিগের ফাইনালে ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইংলিশ ক্লাবটি। সাম্প্রতিক সময়ে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনাল এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এবার তৃতীয় চেষ্টায় ইউরোপিয়ান সাফল্য এনে দিলেন কোচ উনাই এমেরি। ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ওয়েলসের প্রিন্স উইলিয়াম। তার জন্মের পর এটিই ছিল অ্যাস্টন ভিলার প্রথম ইউরোপিয়ান ফাইনাল। প্রিয় দলকে ১৯৯৬ সালের লিগ কাপের পর প্রথম ট্রফি জিততে দেখলেন তিনি। প্রথমার্ধের শেষদিকে ইয়োরি টিলেমান্স ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার দুর্দান্ত দুটি গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভিলা। এরপর দ্বিতীয়ার্ধে মরগান রজার্স তৃতীয় গোল যোগ করলে নিশ্চিত হয়ে যায় শিরোপা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অ্যাস্টন ভিলা। ম্যাচের মাত্র দুই মিনিটেই রজার্সের জোরালো শট ঠেকাতে হয় ফ্রাইবুর্গ গোলরক্ষক নোয়া আতুবোলুকে। অন্যদিকে সেটপিস থেকে বিপজ্জনক হয়ে ওঠে ফ্রাইবুর্গও। নিকোলাস হফলার একটি সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হন। ওয়ার্মআপে সামান্য চোটের শঙ্কা কাটিয়ে খেলা

কাটলো ৩০ বছরের শিরোপাখরা, ইস্তাম্বুলে ভিলার উৎসব

দীর্ঘ ৩০ বছরের ট্রফিখরা কাটিয়েছে অ্যাস্টন ভিলা। ইস্তাম্বুলে অনুষ্ঠিত উয়েফা ইউরোপা লিগের ফাইনালে ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইংলিশ ক্লাবটি।

সাম্প্রতিক সময়ে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনাল এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এবার তৃতীয় চেষ্টায় ইউরোপিয়ান সাফল্য এনে দিলেন কোচ উনাই এমেরি।

ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ওয়েলসের প্রিন্স উইলিয়াম। তার জন্মের পর এটিই ছিল অ্যাস্টন ভিলার প্রথম ইউরোপিয়ান ফাইনাল। প্রিয় দলকে ১৯৯৬ সালের লিগ কাপের পর প্রথম ট্রফি জিততে দেখলেন তিনি।

প্রথমার্ধের শেষদিকে ইয়োরি টিলেমান্স ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার দুর্দান্ত দুটি গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভিলা। এরপর দ্বিতীয়ার্ধে মরগান রজার্স তৃতীয় গোল যোগ করলে নিশ্চিত হয়ে যায় শিরোপা।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অ্যাস্টন ভিলা। ম্যাচের মাত্র দুই মিনিটেই রজার্সের জোরালো শট ঠেকাতে হয় ফ্রাইবুর্গ গোলরক্ষক নোয়া আতুবোলুকে।

অন্যদিকে সেটপিস থেকে বিপজ্জনক হয়ে ওঠে ফ্রাইবুর্গও। নিকোলাস হফলার একটি সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হন। ওয়ার্মআপে সামান্য চোটের শঙ্কা কাটিয়ে খেলা এমিলিয়ানো মার্তিনেজ গোলবারের নিচে গুরুত্বপূর্ণ সেভ করেন জোহান মানজাম্বির শট থেকে।

৪১ মিনিটে কর্নার থেকে এগিয়ে যায় ভিলা। ছোট পাস থেকে রজার্স বল বাড়ান টিলেমান্সের দিকে, আর তিনি বক্সে ঢুকে দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন বুয়েন্দিয়া। বক্সের বাইরে থেকে বাঁকানো শটে বল জড়ান জালে।

বিরতির পরও আক্রমণ চালিয়ে যায় ভিলা। ৫৮ মিনিটে বুয়েন্দিয়ার ক্রস ডিফ্লেক্ট হয়ে পৌঁছে যায় রজার্সের সামনে, আর কাছ থেকে সহজেই গোল করেন তিনি।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে অ্যাস্টন ভিলা শিবির।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow