কাতার ও কুয়েতে হামলা, ‘সরাসরি হুমকি’ বলছে আরব পার্লামেন্ট

কাতারের জলসীমা ও কুয়েতের আকাশসীমায় ঘটে যাওয়া হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে আরব পার্লামেন্ট। আরব পার্লামেন্টের সভাপতি মোহাম্মদ বিন আহমেদ আল-ইয়ামাহি পৃথক বিবৃতিতে এ নিন্দা জানান।  রোববার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এসব হামলার ঘটনাকে সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য “সরাসরি হুমকি” বলে উল্লেখ করেন মোহাম্মদ বিন আহমেদ আল-ইয়ামাহি। রোববার কাতার জানিয়েছিল, তাদের আঞ্চলিক জলসীমায় একটি বাণিজ্যিক কার্গো জাহাজে হামলা চালানো হয়। এতে জাহাজটিতে ছোট আকারের আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভোরে দেশটির আকাশসীমায় একাধিক “শত্রুতামূলক ড্রোন” শনাক্ত হওয়ার কথা জানায়। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এসব ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। এসবের জন্য ইরানকে দায়ী করলেও দেশটি তা স্বীকার করেনি।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow