কানাডায় যাচ্ছে নেভিয়ান লাইফসায়েন্সের ওষুধ

বাংলাদেশের ওষুধ শিল্পে এক নতুন দিগন্তের সূচনা করেছে নেভিয়ান লাইফসায়েন্স। তাদের উৎপাদিত ওষুধ কানাডায় রপ্তানি শুরু করেছে। বুধবার (১৩ মে) বিকেলে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি প্ল্যান্টে উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) এম মঞ্জুরুল করিম রনি, মাগুরা-১ আসনের এমপি মো. মনোয়ার হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী। আয়োজকরা জানান, বিশ্বের শীর্ষস্থানীয় জেনেরিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সুইজারল্যান্ডের ‘স্যান্ডোজ এজি’-এর সঙ্গে একটি চুক্তিভিত্তিক উৎপাদন চুক্তির আওতায় এ রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এ চুক্তির অধীনে নেভিয়ান লাইফসায়েন্সের টঙ্গীর কাঁঠালদিয়া ইইউ জিএমপি সনদপ্রাপ্ত কারখানায় উৎপাদিত ওষুধ স্যান্ডোজ কানাডা ইনকর্পোরেটেডকে সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার অন্যান্য বাজারেও এ রপ্তানি স

কানাডায় যাচ্ছে নেভিয়ান লাইফসায়েন্সের ওষুধ

বাংলাদেশের ওষুধ শিল্পে এক নতুন দিগন্তের সূচনা করেছে নেভিয়ান লাইফসায়েন্স। তাদের উৎপাদিত ওষুধ কানাডায় রপ্তানি শুরু করেছে।

বুধবার (১৩ মে) বিকেলে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি প্ল্যান্টে উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) এম মঞ্জুরুল করিম রনি, মাগুরা-১ আসনের এমপি মো. মনোয়ার হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী।

আয়োজকরা জানান, বিশ্বের শীর্ষস্থানীয় জেনেরিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সুইজারল্যান্ডের ‘স্যান্ডোজ এজি’-এর সঙ্গে একটি চুক্তিভিত্তিক উৎপাদন চুক্তির আওতায় এ রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

এ চুক্তির অধীনে নেভিয়ান লাইফসায়েন্সের টঙ্গীর কাঁঠালদিয়া ইইউ জিএমপি সনদপ্রাপ্ত কারখানায় উৎপাদিত ওষুধ স্যান্ডোজ কানাডা ইনকর্পোরেটেডকে সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার অন্যান্য বাজারেও এ রপ্তানি সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow