কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন
রাজধানীর কামরাঙ্গীরচর মাদবর বাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম বলেন, কামরাঙ্গীরচর মাদবর বাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে দুটি ইউনিট। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের কোনো তথ্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। টিটি/এমএএইচ/
রাজধানীর কামরাঙ্গীরচর মাদবর বাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম বলেন, কামরাঙ্গীরচর মাদবর বাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে দুটি ইউনিট।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের কোনো তথ্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
টিটি/এমএএইচ/
What's Your Reaction?