কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক আসামি কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া ওই আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। পলায়নকারী ওই আসামির নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন তিনি। কারাসূত্রে জানা যায়, গতকাল রাত থেকে রিম্পা নামে ওই আসামিকে খুঁজে পাচ্ছেন না কর্তৃপক্ষ। মহিলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীরা কারাগারের ভিতরে অনেক তল্লাশি চালিয়েও এখন পর্যন্ত তাকে খুঁজে পায়নি। কাশিমপুর মহিলা কারাগারের কয়েকজন মহিলা কারারক্ষী, মেট্রনসহ কয়েকজন কারাগার নিয়ন্ত্রণ করেন। এদের সঙ্গ দেয় তিনজন আসামি। কারা নিয়ম অনুযায়ী বিকেল ৫টার মধ্যে আসামিদের লকআপে করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে নিয়ম মানেননি। এই সুযোগে তিন মাসে সাজাপ্রাপ্ত রিম্পা নামের আসামি দেওয়াল টপকিয়ে পালিয়ে গেছেন। এ বিষয় জানতে চাইলে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া উয়িং) মো. জান্নাত উল ফরহাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানালার গ্র
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক আসামি কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া ওই আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। পলায়নকারী ওই আসামির নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন তিনি।
কারাসূত্রে জানা যায়, গতকাল রাত থেকে রিম্পা নামে ওই আসামিকে খুঁজে পাচ্ছেন না কর্তৃপক্ষ। মহিলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীরা কারাগারের ভিতরে অনেক তল্লাশি চালিয়েও এখন পর্যন্ত তাকে খুঁজে পায়নি।
কাশিমপুর মহিলা কারাগারের কয়েকজন মহিলা কারারক্ষী, মেট্রনসহ কয়েকজন কারাগার নিয়ন্ত্রণ করেন। এদের সঙ্গ দেয় তিনজন আসামি। কারা নিয়ম অনুযায়ী বিকেল ৫টার মধ্যে আসামিদের লকআপে করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে নিয়ম মানেননি। এই সুযোগে তিন মাসে সাজাপ্রাপ্ত রিম্পা নামের আসামি দেওয়াল টপকিয়ে পালিয়ে গেছেন।
এ বিষয় জানতে চাইলে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া উয়িং) মো. জান্নাত উল ফরহাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানালার গ্রিল দিয়ে উপরে উঠে ছাদ দিয়ে পালিয়েছে। এ বিষয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, রিম্পা চুরির মামলায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। গত মাসের ৯ তারিখে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন।
কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন বলেন, কারাগার হতে একজন আসামি পালিয়েছেন গতকাল রাতে। আজ বিকেলে কোনাবাড়ি থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
What's Your Reaction?