কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটকের পর আটমাস কারাভোগ শেষে ফাল্গুনি রায় (২৯) নামের এক ভারতীয় নারীকে সে দেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের শূন্যরেখায় দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা ক্যাম্পের সুবেদার মো. এনামুল হক। বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন গেদে ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার। ভারতে ফেরত যাওয়া ফাল্গুনি রায় ভারতের উত্তর ২৪ পরগুনা জেলার বনগাঁ থানার শিংড়ি টেংরা কলোনি গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক তুহিন জানান, ২০২৫ সালের ৩০ জুন কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দালালের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন ফাল্গুনি রায়। পরে মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবি সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। দুটি মামলায় বিভিন্ন মেয়াদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে আটমাস সাজাভোগ শেষে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে দর্শনা সীমান্ত দিয়ে তাকে

কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটকের পর আটমাস কারাভোগ শেষে ফাল্গুনি রায় (২৯) নামের এক ভারতীয় নারীকে সে দেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের শূন্যরেখায় দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা ক্যাম্পের সুবেদার মো. এনামুল হক। বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন গেদে ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার।

কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী

ভারতে ফেরত যাওয়া ফাল্গুনি রায় ভারতের উত্তর ২৪ পরগুনা জেলার বনগাঁ থানার শিংড়ি টেংরা কলোনি গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক তুহিন জানান, ২০২৫ সালের ৩০ জুন কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দালালের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন ফাল্গুনি রায়। পরে মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবি সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে।

দুটি মামলায় বিভিন্ন মেয়াদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে আটমাস সাজাভোগ শেষে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে দর্শনা সীমান্ত দিয়ে তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

হুসাইন মালিক/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow