কাস্টমস সিপাহীর খণ্ডিত মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন ১০ দিন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের দশ দিন পর বাড়ির পাশের পরিত্যক্ত পুকুর থেকে কাস্টমসের সিপাহী আবু রায়হান তালুকদার (৪০) এর খন্ড বিখন্ডিত মরদেহ উদ্বার করেছে পুলিশ। রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তর পাড়া গ্রামে দীর্ঘদিনের পরিত্যক্ত নির্জন পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্বার করা হয়। নিহত একই গ্রামের মৃত আবু বকর সিদ্দিক তালুকদারের কনিষ্ঠ পুত্র। সে বাংলদেশ কাস্টম হাউজ কমলাপুরে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, নিহত আবু রায়হান গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নিজ বাড়িতে আসেন। বাড়ির রক্ষণাবেক্ষণকারী (কেয়ারটেকার) রাজুকে নিয়ে রাতে নিজ ঘরে অবস্থান করছিলেন। পরের দিন শুক্রবার কর্মস্থলে যোগ দেওয়ার উদ্যেশে বাড়ি থেকে নিয়ে যায় রাজু। দুই দিন পর সোমবার তার অফিসের এক সহকর্মী তার চাচাতো বোন প্রভাষক নাজমুন্নাহার বিউটি কে মোবাইল ফোনে জানান আবু রায়হান অফিসে আসেননি। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এরপর থেকে আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে ২৭ জুলাই রাতে আবু রায়হানের বড় ভাই মো. নূরুল ইসলাম ছোট ভাই নি

কাস্টমস সিপাহীর খণ্ডিত মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন ১০ দিন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের দশ দিন পর বাড়ির পাশের পরিত্যক্ত পুকুর থেকে কাস্টমসের সিপাহী আবু রায়হান তালুকদার (৪০) এর খন্ড বিখন্ডিত মরদেহ উদ্বার করেছে পুলিশ।

রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তর পাড়া গ্রামে দীর্ঘদিনের পরিত্যক্ত নির্জন পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্বার করা হয়।

নিহত একই গ্রামের মৃত আবু বকর সিদ্দিক তালুকদারের কনিষ্ঠ পুত্র। সে বাংলদেশ কাস্টম হাউজ কমলাপুরে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, নিহত আবু রায়হান গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নিজ বাড়িতে আসেন। বাড়ির রক্ষণাবেক্ষণকারী (কেয়ারটেকার) রাজুকে নিয়ে রাতে নিজ ঘরে অবস্থান করছিলেন। পরের দিন শুক্রবার কর্মস্থলে যোগ দেওয়ার উদ্যেশে বাড়ি থেকে নিয়ে যায় রাজু। দুই দিন পর সোমবার তার অফিসের এক সহকর্মী তার চাচাতো বোন প্রভাষক নাজমুন্নাহার বিউটি কে মোবাইল ফোনে জানান আবু রায়হান অফিসে আসেননি। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এরপর থেকে আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে ২৭ জুলাই রাতে আবু রায়হানের বড় ভাই মো. নূরুল ইসলাম ছোট ভাই নিখোঁজ উল্লেখ করে ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছেন। পরের দিন জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে তার কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। তারা দু’জনেই মাদকাসক্ত। নিখোঁজের দশদিন পর বাড়ির তিনশগজ পূর্বে পরিত্যাক্ত একটি পুকুরে তিনটি ব্যাগে খন্ডিত লাশ পাওয়া যায়।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তির বাড়ির পাশে পুকুর থেকে ট্রাভেল ব্যাগবন্দি ১৫ টুকরো বিখন্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতকদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow