কিংবদন্তি ফার্গুসনকে ছাড়িয়ে গেলেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে দায়িত্ব পালন করে তিনি মোট ১৯১টি ম্যাচে কোচিং করলেন, যা তাকে ছাড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের ১৯০ ম্যাচের রেকর্ডকে। প্রথম লেগে স্পেনে ৩-০ ব্যবধানে হারের ম্যাচে গার্দিওলা ফার্গুসনের রেকর্ড স্পর্শ করেছিলেন। দ্বিতীয় লেগে মাঠে নামার মাধ্যমে তিনি এককভাবে দ্বিতীয় স্থানে উঠে যান। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড এখনও ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির দখলে, যার ম্যাচ সংখ্যা ২১৮। তালিকার চতুর্থ স্থানে আছেন আর্সেন ওয়েঙ্গার (১৭৮ ম্যাচ), আর পঞ্চম স্থানে জোসে মরিনহো (১৫৪ ম্যাচ)। গার্দিওলার কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। তিনি এখন পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ২০০৮-০৯ ও ২০১০-১১ মৌসুমে বার্সেলোনার হয়ে শিরোপা জয়ের পর ২০২৩ সালে ম্যানচেস্টার সিটিকে শিরোপা এনে দেন তিনি। এছাড়া বায়ার্ন মিউনিখের কোচ হিসেবেও তিনি ইউরোপের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে তিনট

কিংবদন্তি ফার্গুসনকে ছাড়িয়ে গেলেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে দায়িত্ব পালন করে তিনি মোট ১৯১টি ম্যাচে কোচিং করলেন, যা তাকে ছাড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের ১৯০ ম্যাচের রেকর্ডকে।

প্রথম লেগে স্পেনে ৩-০ ব্যবধানে হারের ম্যাচে গার্দিওলা ফার্গুসনের রেকর্ড স্পর্শ করেছিলেন। দ্বিতীয় লেগে মাঠে নামার মাধ্যমে তিনি এককভাবে দ্বিতীয় স্থানে উঠে যান।

চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড এখনও ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির দখলে, যার ম্যাচ সংখ্যা ২১৮। তালিকার চতুর্থ স্থানে আছেন আর্সেন ওয়েঙ্গার (১৭৮ ম্যাচ), আর পঞ্চম স্থানে জোসে মরিনহো (১৫৪ ম্যাচ)।

গার্দিওলার কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। তিনি এখন পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ২০০৮-০৯ ও ২০১০-১১ মৌসুমে বার্সেলোনার হয়ে শিরোপা জয়ের পর ২০২৩ সালে ম্যানচেস্টার সিটিকে শিরোপা এনে দেন তিনি। এছাড়া বায়ার্ন মিউনিখের কোচ হিসেবেও তিনি ইউরোপের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

চ্যাম্পিয়ন্স লিগে তিনটি শিরোপা নিয়ে গার্দিওলা যৌথভাবে দ্বিতীয় সফল কোচের তালিকায় রয়েছেন, যেখানে তার সঙ্গে আছেন বব পেইজলি ও জিনেদিন জিদান। এই তালিকার শীর্ষে আছেন কার্লো আনচেলত্তি, যার ঝুলিতে রয়েছে চারটি শিরোপা।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow