কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প মঙ্গলবার রাতে আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা। সংস্থাটি জানায়, ভূমিকম্পটি ১১.৬ কিলোমিটার গভীরে আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ২৮ মিনিটে কিউবার পূর্বাঞ্চলের মাইসি পৌর এলাকা থেকে প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এর উৎপত্তি হয়। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সোমবার দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের পর বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে কিউবা। একই সময়ে দ্বীপটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে তেল অবরোধ নীতি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ভূমিকম্পের কারণে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি ‘সবুজ’ বা নিম্ন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস। কিউবার ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানায়, সান্তিয়াগো দে কিউবা ও গুয়ানতানামো প্রদেশ থেকে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল গুয়ানতানামো থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে। এদিকে ডোনাল্ড ট্রাম্প কিউবাকে দখল করার অঙ্গীকার করেন। এর আগে গত ৬ মার্চ কিউবার উপকূলে ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। সূত্র: আল-জাজিরা এমএসএম

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প মঙ্গলবার রাতে আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটি ১১.৬ কিলোমিটার গভীরে আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ২৮ মিনিটে কিউবার পূর্বাঞ্চলের মাইসি পৌর এলাকা থেকে প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এর উৎপত্তি হয়।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের পর বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে কিউবা। একই সময়ে দ্বীপটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে তেল অবরোধ নীতি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ভূমিকম্পের কারণে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি ‘সবুজ’ বা নিম্ন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।

কিউবার ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানায়, সান্তিয়াগো দে কিউবা ও গুয়ানতানামো প্রদেশ থেকে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল গুয়ানতানামো থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প কিউবাকে দখল করার অঙ্গীকার করেন।

এর আগে গত ৬ মার্চ কিউবার উপকূলে ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow