কিরনের মন্তব্যকে অসম্মানজনক বললেন বাটলার
এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ চীনকে নিয়ে করা মাহফুজা আক্তার কিরনের মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন পিটার বাটলার। তাঁর মন্তব্যকে 'অসম্মানজনক' বলেছেন নারী দলের এই প্রধান কোচ।
সিডনির কমব্যাংক স্টেডিয়ামে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা খন্দকারকে নিয়ে হাজির হয়েছিলেন এই ইংলিশ কোচ। সেখানে কিরনের মন্তব্য সম্পর্কে মতামত জানতে চাইলে পিটার বাটলার বলেন, ‘চীন দল নিয়ে বাফুফের একজন সদস্যের এ ধরনের মন্তব্য করা অসম্মানজনক এবং সম্পূর্ণ ভুল। তাঁদের প্রতি সম্মান জানানো উচিত; তারা অবশ্যই শক্তিশালী দল।’
এখানেই থামেননি কাঠখোট্টা কথাবার্তার জন্য বরাবরই আলোচনায় থাকা পিটার বাটলার। চীন দল নিয়ে করা মন্তব্যের জন্য মাহফুজা আক্তার কিরনকে ‘নির্বোধ’ বলতেও ছাড়েননি এই কোচ।
প্রসঙ্গত, চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার এএফসি নারী এশিয়ান কাপে অভিষেক হয়েছে বাংলাদেশের। ম্যাচে দারুণ প্রতিরোধ গড়া পিটার বাটলারের দল বেশ কিছু ভালো সুযোগও তৈরি করেছিল। ০–২ গোলে হারা ওই ম্যাচের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরন
এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ চীনকে নিয়ে করা মাহফুজা আক্তার কিরনের মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন পিটার বাটলার। তাঁর মন্তব্যকে 'অসম্মানজনক' বলেছেন নারী দলের এই প্রধান কোচ।
সিডনির কমব্যাংক স্টেডিয়ামে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা খন্দকারকে নিয়ে হাজির হয়েছিলেন এই ইংলিশ কোচ। সেখানে কিরনের মন্তব্য সম্পর্কে মতামত জানতে চাইলে পিটার বাটলার বলেন, ‘চীন দল নিয়ে বাফুফের একজন সদস্যের এ ধরনের মন্তব্য করা অসম্মানজনক এবং সম্পূর্ণ ভুল। তাঁদের প্রতি সম্মান জানানো উচিত; তারা অবশ্যই শক্তিশালী দল।’
এখানেই থামেননি কাঠখোট্টা কথাবার্তার জন্য বরাবরই আলোচনায় থাকা পিটার বাটলার। চীন দল নিয়ে করা মন্তব্যের জন্য মাহফুজা আক্তার কিরনকে ‘নির্বোধ’ বলতেও ছাড়েননি এই কোচ।
প্রসঙ্গত, চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার এএফসি নারী এশিয়ান কাপে অভিষেক হয়েছে বাংলাদেশের। ম্যাচে দারুণ প্রতিরোধ গড়া পিটার বাটলারের দল বেশ কিছু ভালো সুযোগও তৈরি করেছিল। ০–২ গোলে হারা ওই ম্যাচের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরন বলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চীন দল সেরা খেলোয়াড়দের মাঠে নামায়নি, বরং তুলনামূলক বয়স্ক ফুটবলার খেলিয়েছে দলটি।