কিশোরগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা

নীলফামারীর কিশোরগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, প্রধান শিক্ষক মাহমুদ শরীফ, আলী আকবর, হেদায়েত হোসেন, জেসমিন আকতার, হাফিজুর রহমান, মোস্তাক আহমেদ, দীনেশ চন্দ্র প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, সহকারি সেক্রেটারি শিব্বির আহমেদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসারগণ, ১৭৫ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী। সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকসহ সকল অংশিজনকে সহযোগিতা ও বাস্তবায়নে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়।

কিশোরগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা

নীলফামারীর কিশোরগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, প্রধান শিক্ষক মাহমুদ শরীফ, আলী আকবর, হেদায়েত হোসেন, জেসমিন আকতার, হাফিজুর রহমান, মোস্তাক আহমেদ, দীনেশ চন্দ্র প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, সহকারি সেক্রেটারি শিব্বির আহমেদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসারগণ, ১৭৫ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী।

সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকসহ সকল অংশিজনকে সহযোগিতা ও বাস্তবায়নে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow