কী কারণে সন্ধ্যায় চোখ রাখতে বললেন তুষি

সিনেমায় অভিনয়ের জন্য এরই মধ্যে নজর কেড়েছেন নাজিফা তুষি। ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘রইদ’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার ও প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। যা দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। ‘মন ছাড়া কি?’ শিরোনামে ‘রইদ’ সিনেমার দ্বিতীয় গান প্রকাশ পেতে যাচ্ছে। আজ (৭ মে) বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি মুক্তি পাবে। আর সেই খবর জানাতেই ভক্তদের উদ্দেশে রহস্যময় বার্তা দিয়েছেন তুষি। নিজের ফেসবুকে গানটির টিজার শেয়ার করে তিনি লিখেছেন, ‘তোমরা চোখটা খুলে রাখো সন্ধ্যায়, আসছে নতুন গান।’ ছোট্ট এই বার্তাতেই তৈরি হয়েছে কৌতূহল। ভক্তরাও অপেক্ষায় আছেন নতুন গানটির জন্য। ‘হাওয়া’ পর নির্মাতা মেজবাউর রহমান সুমন দ্বিতীয় সিনেমা ‘রইদ’ নিয়ে ফিরছেন প্রেক্ষাগৃহে। ‘রইদ’ সিনেমাটির ট্রেলারেও তুষির উপস্থিতি নজর কেড়েছে। এখানে তার চরিত্রের কোনো নাম নেই, পরিচয় শুধু ‘সাদুর বউ’। তুষির ভাষ্য, সমাজের অনেক নারী নিজের পরিচয়ের চেয়ে বাবার, স্বামী বা সন্তানের পরিচয়ে বেশি পরিচিত হন। সেই বাস্তবতাকেই প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে এই চরিত্রে। আরও পড়ুন:বিয়ে প্রসঙ্গে খোলামেলা প্রভা, দিলেন স্পষ্ট বার্তা

কী কারণে সন্ধ্যায় চোখ রাখতে বললেন তুষি

সিনেমায় অভিনয়ের জন্য এরই মধ্যে নজর কেড়েছেন নাজিফা তুষি। ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘রইদ’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার ও প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। যা দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে।

‘মন ছাড়া কি?’ শিরোনামে ‘রইদ’ সিনেমার দ্বিতীয় গান প্রকাশ পেতে যাচ্ছে। আজ (৭ মে) বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি মুক্তি পাবে। আর সেই খবর জানাতেই ভক্তদের উদ্দেশে রহস্যময় বার্তা দিয়েছেন তুষি। নিজের ফেসবুকে গানটির টিজার শেয়ার করে তিনি লিখেছেন, ‘তোমরা চোখটা খুলে রাখো সন্ধ্যায়, আসছে নতুন গান।’ ছোট্ট এই বার্তাতেই তৈরি হয়েছে কৌতূহল। ভক্তরাও অপেক্ষায় আছেন নতুন গানটির জন্য।

‘হাওয়া’ পর নির্মাতা মেজবাউর রহমান সুমন দ্বিতীয় সিনেমা ‘রইদ’ নিয়ে ফিরছেন প্রেক্ষাগৃহে। ‘রইদ’ সিনেমাটির ট্রেলারেও তুষির উপস্থিতি নজর কেড়েছে। এখানে তার চরিত্রের কোনো নাম নেই, পরিচয় শুধু ‘সাদুর বউ’। তুষির ভাষ্য, সমাজের অনেক নারী নিজের পরিচয়ের চেয়ে বাবার, স্বামী বা সন্তানের পরিচয়ে বেশি পরিচিত হন। সেই বাস্তবতাকেই প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে এই চরিত্রে।

আরও পড়ুন:
বিয়ে প্রসঙ্গে খোলামেলা প্রভা, দিলেন স্পষ্ট বার্তা 
শাকিবের ‘প্রিন্স’ সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা, সনদ স্থগিত করল বোর্ড 

‘রইদ’ সিনেমাটিতে ‘সাদু’ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। সাদু, তার স্ত্রী এবং একটি তালগাছকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প। লোকজ আখ্যান ও গ্রামীণ আবহে নির্মিত রইদ এখন থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে।

এমআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow