কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

মেহেরপুরের গাংনী উপজেলায় কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। রোববার (১৪ জুন) বিকেলে গাংনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর ৭ জন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন- গাংনী মহিলা কলেজপাড়ার আব্দুল হালিমের ছেলে নুহু হোসেন (৯), গাংনী উত্তরপাড়ার কারী মোহাম্মদ আবু ইউসুফের ছেলে মাহাবুব হোসেন (১১), মালসাদহ গ্রামের সাদিয়া সুলতানা (১৬), চৌগাছা গ্রামের আব্দুল মান্নান (৭০), বাজারপাড়ার রাশেদুল হকের মেয়ে ফারিয়া খাতুন (১২), মুকুল হোসেন (৪৫), হাবিবুর রহমান (২২), হাফিজুর রহমান (৬০), ধানখোলা গ্রামের রফিকুল ইসলাম (৫৫) এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের কাদের আলী (৫৬)। এছাড়াও আরও ৭ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গাংনী বড়বাজারের কসাইখানা এলাকায় একটি বেওয়ারিশ কুকুর প্রথমে কয়েকজন পথচারীর ওপর আক্রমণ চালিয়ে কামড় দেয়। এসময় স্থানীয়রা আক্রান্তদের উদ্ধার করতে এগিয়ে গেলে কুকুরটি তাদেরও আক্রমণ করে। এতে অল্প সময়ের মধ্যে অন্তত ১৭ জন আহত হন। পরে এলাকাবাসী একত্রিত হয়ে কুকুরটিকে ধাওয়া করে আটক

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

মেহেরপুরের গাংনী উপজেলায় কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। রোববার (১৪ জুন) বিকেলে গাংনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর ৭ জন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন- গাংনী মহিলা কলেজপাড়ার আব্দুল হালিমের ছেলে নুহু হোসেন (৯), গাংনী উত্তরপাড়ার কারী মোহাম্মদ আবু ইউসুফের ছেলে মাহাবুব হোসেন (১১), মালসাদহ গ্রামের সাদিয়া সুলতানা (১৬), চৌগাছা গ্রামের আব্দুল মান্নান (৭০), বাজারপাড়ার রাশেদুল হকের মেয়ে ফারিয়া খাতুন (১২), মুকুল হোসেন (৪৫), হাবিবুর রহমান (২২), হাফিজুর রহমান (৬০), ধানখোলা গ্রামের রফিকুল ইসলাম (৫৫) এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের কাদের আলী (৫৬)। এছাড়াও আরও ৭ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গাংনী বড়বাজারের কসাইখানা এলাকায় একটি বেওয়ারিশ কুকুর প্রথমে কয়েকজন পথচারীর ওপর আক্রমণ চালিয়ে কামড় দেয়। এসময় স্থানীয়রা আক্রান্তদের উদ্ধার করতে এগিয়ে গেলে কুকুরটি তাদেরও আক্রমণ করে। এতে অল্প সময়ের মধ্যে অন্তত ১৭ জন আহত হন।

পরে এলাকাবাসী একত্রিত হয়ে কুকুরটিকে ধাওয়া করে আটক করে এবং পিটিয়ে হত্যা করে। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া সুলতানা জানান, দুপুরের পর থেকে কুকুরের কামড়ে আহত ১০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। যাদের শরীরে গভীর ক্ষত রয়েছে তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ব্যবস্থাসহ প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow