কুমিল্লার সেই মহিলা কলেজে নতুন ৬ শিক্ষকের পদায়ন
কুমিল্লায় কুমিল্লা সরকারি মহিলা কলেজে ছয় শিক্ষককে নতুন করে পদায়ন ও বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। কোমরসমান পানিতে নৌকায় করে গিয়ে ওই কেন্দ্রে পরীক্ষা দেন এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষকদের বদলির আদেশের বিরুদ্ধে ছাত্রীদের আন্দোলনের একদিন পর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার (২৬ জুলাই) এ প্রজ্ঞাপন জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস সই করা আদেশে বলা হয় সংশ্লিষ্ট শিক্ষকদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে মোস্তফা সারওয়ার খানকে কুমিল্লা সরকারি মহিলা কলেজে পদায়ন করা হয়েছে। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি থেকে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে কর্মরত ছিলেন। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে পদায়ন পেয়েছেন মোহাম্মদ আশিকুর রহমান। তিনি মাউশিতে ওএসডি থেকে কুমিল্লার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজে কর্মরত ছিলেন। আরও পড়ুন এইচএসসি কেন্দ্রে জলাবদ্ধতার জেরে কুমিল্লার সাত শিক্ষক ওএসডি নবীনগর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল মতিনকে একই
কুমিল্লায় কুমিল্লা সরকারি মহিলা কলেজে ছয় শিক্ষককে নতুন করে পদায়ন ও বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। কোমরসমান পানিতে নৌকায় করে গিয়ে ওই কেন্দ্রে পরীক্ষা দেন এইচএসসি পরীক্ষার্থীরা।
শিক্ষকদের বদলির আদেশের বিরুদ্ধে ছাত্রীদের আন্দোলনের একদিন পর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার (২৬ জুলাই) এ প্রজ্ঞাপন জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস সই করা আদেশে বলা হয় সংশ্লিষ্ট শিক্ষকদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে মোস্তফা সারওয়ার খানকে কুমিল্লা সরকারি মহিলা কলেজে পদায়ন করা হয়েছে। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি থেকে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে কর্মরত ছিলেন। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে পদায়ন পেয়েছেন মোহাম্মদ আশিকুর রহমান। তিনি মাউশিতে ওএসডি থেকে কুমিল্লার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজে কর্মরত ছিলেন।
নবীনগর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল মতিনকে একই পদে কুমিল্লা সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে। গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে পদায়ন পেয়েছেন খালেদ ইকবাল জুয়েল। তিনি মাউশিতে ওএসডি থেকে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে কর্মরত ছিলেন।
ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে পদায়ন পেয়েছেন ইসরাফুল ইসলাম ভূঁইয়া। তিনি মাউশিতে ওএসডি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে সংযুক্ত ছিলেন। বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. হাবিব উল্লাহকেও একই পদে কুমিল্লা সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলি করা হয়। তাদের মধ্যে কলেজের উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলমকে চিওড়া সরকারি কলেজে, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেককে কক্সবাজার সরকারি কলেজে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়াকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদারকে লক্ষ্মীপুর সরকারি কলেজে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহকে নবীনগর সরকারি কলেজে, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল-আমিনকে বিয়ানীবাজার সরকারি কলেজে এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীনকে বরগুনা সরকারি কলেজে বদলি করা হয়।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় সারাদেশে সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী। এ ঘটনায় ২৩ জুলাই কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে বদলি করা হয়। তবে বদলি প্রত্যাহারের দাবিতে শনিবার (২৫ জুলাই) বিক্ষোভ করেন ছাত্রীরা। তার পরদিনই নতুন ছয় শিক্ষককে পদায়নের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
জাহিদ পাটোয়ারী/এসআর
What's Your Reaction?

