কুমিল্লায় এক কেন্দ্রে ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা

কুমিল্লা-১০ আসনে লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নিয়ে ধানের শীষের মার্কায় সিল মারার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে সিল মারা কোনো ব্যালট বাক্সে ঢোকাতে পারেনি বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আমজাদ হোসেন। প্রিসাইডিং অফিসার আমজাদ হোসেন বলেন, দুর্বৃত্তরা কেন্দ্রে এসে ৩টি কক্ষে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে কর্মকর্তাদের তৎপরতায় তা ব্যর্থ হয়। পরে ঘটনাস্থল থেকে সিল মারা ৩৮টি ব্যালট উদ্ধার করা হয় এবং সেগুলো বাতিল ঘোষণা করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। যারা ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তাদের পরিচয় জানা যায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা বাইরে থেকে এখানে দায়িত্ব পালন করতে এসেছি। যারা ব্যালট নিতে এসেছিল তাদের কাউকে চিনতে পারিনি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় দুপুর ১টা ৩০ মিনিট থেকে প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ কার্যক্রম স্থগি

কুমিল্লায় এক কেন্দ্রে ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা

কুমিল্লা-১০ আসনে লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নিয়ে ধানের শীষের মার্কায় সিল মারার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

তবে সিল মারা কোনো ব্যালট বাক্সে ঢোকাতে পারেনি বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আমজাদ হোসেন।

প্রিসাইডিং অফিসার আমজাদ হোসেন বলেন, দুর্বৃত্তরা কেন্দ্রে এসে ৩টি কক্ষে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে কর্মকর্তাদের তৎপরতায় তা ব্যর্থ হয়। পরে ঘটনাস্থল থেকে সিল মারা ৩৮টি ব্যালট উদ্ধার করা হয় এবং সেগুলো বাতিল ঘোষণা করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।

যারা ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তাদের পরিচয় জানা যায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা বাইরে থেকে এখানে দায়িত্ব পালন করতে এসেছি। যারা ব্যালট নিতে এসেছিল তাদের কাউকে চিনতে পারিনি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় দুপুর ১টা ৩০ মিনিট থেকে প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত ছিল।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে তাহমিনা আক্তার মিতু বলেন, সিল মারা ব্যালটগুলো নষ্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow