কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দরবেশপাড়ায় সরকারি খাল দখল করে নির্মিত ৩৩টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী যৌথ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস। জানা গেছে, পেরুল দক্ষিণ ইউনিয়নের দরবেশপাড়ায় সরকারি খাল দখল করে অবৈধভাবে ৩৩টি দোকান নির্মাণ করা হয়। অবৈধ দখলের সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দৈনিক ইনকিলাবের লালমাই উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানাকে ফোনে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সরকারি খাল দখল করে দোকান নির্মাণ ও সাংবাদিককে হুমকির বিষয় নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসলে আজ অভিযান চালিয়ে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য অংশ নেন। পুরো অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অবশেষে প্রশাসনের উচ্ছেদ অভিযানে সরকারি খাল দখলমুক
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দরবেশপাড়ায় সরকারি খাল দখল করে নির্মিত ৩৩টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী যৌথ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস।
জানা গেছে, পেরুল দক্ষিণ ইউনিয়নের দরবেশপাড়ায় সরকারি খাল দখল করে অবৈধভাবে ৩৩টি দোকান নির্মাণ করা হয়। অবৈধ দখলের সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দৈনিক ইনকিলাবের লালমাই উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানাকে ফোনে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
সরকারি খাল দখল করে দোকান নির্মাণ ও সাংবাদিককে হুমকির বিষয় নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসলে আজ অভিযান চালিয়ে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য অংশ নেন। পুরো অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অবশেষে প্রশাসনের উচ্ছেদ অভিযানে সরকারি খাল দখলমুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তারা সরকারি সম্পদ রক্ষায় এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস বলেন, সরকারি খাল, নদী কিংবা অন্য কোনো সরকারি সম্পত্তি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। জনস্বার্থে সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।
What's Your Reaction?