কুমিল্লায় চুরির দায়ে কারাগারে যুবক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরির অভিযোগে তানভীর (২০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত তানভীর উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকার সুমন মিয়ার ছেলে। স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চুরির মালামালসহ তানভীরকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশ হেফাজতে সোপর্দ করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত তানভীর নিজের অপরাধ স্বীকার করায় আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান জানান, জনস্বার্থে ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

কুমিল্লায় চুরির দায়ে কারাগারে যুবক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরির অভিযোগে তানভীর (২০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত তানভীর উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকার সুমন মিয়ার ছেলে।

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চুরির মালামালসহ তানভীরকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশ হেফাজতে সোপর্দ করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত তানভীর নিজের অপরাধ স্বীকার করায় আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান জানান, জনস্বার্থে ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow