কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো সওজ

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মুদাফফরগঞ্জ বাজার এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট কমানো এবং মহাসড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১৩ মে) দিনব্যাপী চলে এ উচ্ছেদ অভিযান। এ সময় অভিযানে বাজার এলাকার সড়ক ও মহাসড়কের জায়গা দখল করে নির্মিত ছোট-বড় দোকান, টিনশেড স্থাপনা, অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামো বুলডোজার দিয়ে অপসারণ করা হয়। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলোর কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এতে প্রায়ই সৃষ্টি হতো তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন লাকসাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে আলম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত থেকে স

কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো সওজ

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মুদাফফরগঞ্জ বাজার এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট কমানো এবং মহাসড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৩ মে) দিনব্যাপী চলে এ উচ্ছেদ অভিযান। এ সময় অভিযানে বাজার এলাকার সড়ক ও মহাসড়কের জায়গা দখল করে নির্মিত ছোট-বড় দোকান, টিনশেড স্থাপনা, অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামো বুলডোজার দিয়ে অপসারণ করা হয়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলোর কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এতে প্রায়ই সৃষ্টি হতো তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন।

কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো সওজ

অভিযানে নেতৃত্ব দেন লাকসাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে আলম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। জনস্বার্থে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow