কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘কুমিল্লার মানুষের দাবি, কুমিল্লা বিভাগ চাই। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ সেটি বাস্তবায়ন হবে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘আপনাদের আরেকটি দাবি হলো কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো ও সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণ করে যত দ্রুত সম্ভব বাস্তবায়নের চেষ্টা করবো।’ সমাবেশে বিমানবন্দর চালুর দাবি জানানো হলে প্রধানমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে দেশের অর্থনীতি চাপের মুখে আছে। সেজন্য আমাদের কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে ও ধৈর্য ধরতে হবে। জনগণের যে সব দাবি, যে সব চাওয়া, ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো, এক এক করে পর্যায়ক্রমে।’ জাহিদ পাটোয়ারী/এমএন/এএসএম

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘কুমিল্লার মানুষের দাবি, কুমিল্লা বিভাগ চাই। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ সেটি বাস্তবায়ন হবে।’

একই সঙ্গে তিনি বলেন, ‘আপনাদের আরেকটি দাবি হলো কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো ও সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণ করে যত দ্রুত সম্ভব বাস্তবায়নের চেষ্টা করবো।’

সমাবেশে বিমানবন্দর চালুর দাবি জানানো হলে প্রধানমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে দেশের অর্থনীতি চাপের মুখে আছে। সেজন্য আমাদের কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে ও ধৈর্য ধরতে হবে। জনগণের যে সব দাবি, যে সব চাওয়া, ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো, এক এক করে পর্যায়ক্রমে।’

জাহিদ পাটোয়ারী/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow