কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক শরীফুল করীম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। তিনি বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের শিক্ষক। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ৪ বছরের জন্য এই পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক ড. শরীফুল করীম ১৯৭১ সালে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় এলাকায় জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (IIUM) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৮তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করে তিনি তার পেশাজীবন শুরু করেন। আনন্দমোহন কলেজে শিক্ষকতার পর ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে তিনি ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগটির প্রতিষ্ঠাকালীন বিভা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক শরীফুল করীম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। তিনি বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের শিক্ষক।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ৪ বছরের জন্য এই পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক ড. শরীফুল করীম ১৯৭১ সালে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় এলাকায় জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (IIUM) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৮তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করে তিনি তার পেশাজীবন শুরু করেন। আনন্দমোহন কলেজে শিক্ষকতার পর ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে তিনি ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগটির প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি কলা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, হল প্রভোস্ট এবং ভর্তি কমিটির অনুষদ প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ইউট্যাব)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর ড. এম এম শরীফুল করীম সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করাই আমার একমাত্র কর্তব্য। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমি সকলের সহযোগিতা কামনা করি।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow