কুষ্টিয়ায় গড়াই নদে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ায় গড়াই নদে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ২টার দিকে শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন সদর উপজেলার হাটশহরিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৭) এবং মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। তারা দু’জনই হাটশহরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার পরীক্ষা শেষে তীব্র গরমে কিছুটা স্বস্তি পেতে দুই বন্ধু গড়াই নদে গোসল করতে যান। একপর্যায়ে নদীর স্রোতে তারা তলিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা দ

কুষ্টিয়ায় গড়াই নদে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ায় গড়াই নদে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ২টার দিকে শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন সদর উপজেলার হাটশহরিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৭) এবং মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। তারা দু’জনই হাটশহরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার পরীক্ষা শেষে তীব্র গরমে কিছুটা স্বস্তি পেতে দুই বন্ধু গড়াই নদে গোসল করতে যান। একপর্যায়ে নদীর স্রোতে তারা তলিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow